চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁসির রায়ই বহাল থাকবে: রাষ্ট্রপক্ষ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৮:১০ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী আপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহম্মদ মুজাহিদের রিভিউ পিটিশনেও রায় বহাল থাকার আশা করছে রাষ্ট্রপক্ষের অন্যতম দুই কৌঁসুলি।

মামলার রিভিউ কোনো আপিল নয় উল্লেখ করে রাষ্ট্রপক্ষের দুই কৌঁসুলি তুরিন আফরোজ ও জেয়াদ আল মালুম বলেন, রিভিউয়ে সাধরণত কি হয়- এখানে মামলার মেরিট পুনরায় উপস্থাপনের সুযোগ থাকে না। তবে ডকুমেন্টে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা বিবেচনা করা হয়। তবে আপিল বিভাগ যে রায় দিয়েছে তাতে এখন পর্যন্ত কোনো ক্রুটি ধরা পড়েনি বলে উল্লেখ করেন, জেয়াদ আল মালুম।

রিভিউয়ে রায় বদলে যাওয়ার সুযোগ আছে কি না? চ্যানেল আই অনলাইনের এমন প্রশ্নের জবাবে তারা বলেন, রিভিউয়ে রায় পরিবর্তন হয়েছে এমনটা জানা নেই। আবার সাকা চৌধুরীর সাফাই সাক্ষী উপস্থিত করার সুযোগ নেই বলেও তারা জানান। কেননা, আসামী পক্ষের সাফাই সাক্ষী হাজির করার কোনো আইনগত ভিত্তি নেই।

দুই যুদ্ধাপরাধীর ভাগ্য এখন উচ্চ আদালতের হাতে উল্লেখ করে তুরিন আফরোজ বলেন, রিভিউ এর সম্পূর্ণ বিষয়টি এখন উচ্চ আদালতের হাতে, আদালতই ভালো বলতে পারবেন রায়ের পরিবর্তন হবে কি না। একজন আইনজীবী হিসেবে তাকিয়ে আছি আদালত কি সিদ্ধান্ত দেয়।

এর আগে, সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৩টি অভিযোগ বিপরীতে নয়টি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে তৃতীয় অভিযোগে নূতন চন্দ্র সিংহকে হত্যা, পঞ্চম অভিযোগে সুলতানপুর বণিকপাড়া ও ষষ্ঠ অভিযোগে ঊনসত্তরপাড়ায় গণহত্যা, অষ্টম অভিযোগে হাটহাজারীর আওয়ামী লীগ নেতা শেখ মোজাফফর ও তার ছেলেকে অপহরণ করে খুনের দায়ে সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।

আর একাত্তরে পাকিস্তানের পরাজয়ের শেষ প্রান্তে এসে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা ও সহযোগিতার দায়ে আলবদর বাহিনীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে দেশের সর্বোচ্চ আদালত।

Reneta

প্রসিকিউশনের আনা সাতটি অভিযোগের মধ্যে প্রথম অভিযোগে সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে অপহরণের পর হত্যা এবং ষষ্ঠ অভিযোগে বুদ্ধিজীবীসহ গণহত্যার ষড়যন্ত্র ও ইন্ধনের অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে ওই দণ্ড কার্যকর করার আদেশ দিয়েছিল বিচারিক আদালত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিএসজির ‘চ্যালেঞ্জ’ নেয়ার মত কেউ থাকলে সেটা বায়ার্ন: কোম্পানি

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছেন ট্রাম্প

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ!

এপ্রিল ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT