চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলেই ধরে রাখুন তারুণ্য

তামান্না তামিম তামান্না তামিম
৪:১৮ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৭
লাইফস্টাইল
A A

বয়সটা বেড়ে যাচ্ছে। চল্লিশ পেরুনোর আগেই অনেকের মুখে শোনা যাচ্ছে এ অভিযোগ। শরীরে বয়সের ছাপের স্পষ্ট চিহ্ন দেখে আঁতকে উঠছেন অনেকেই। বন্ধু-বান্ধবরা ঠাট্টা করছে তুই বুড়িয়ে গেলি! বয়স বাড়ার আগেই এই অনাকাংক্ষিত বয়স বাড়া থেকে নিজেকে রক্ষা করার সমাধান কিন্তু ফলমূলেই। জেনে নিন এমন পাঁচটি ফলের কথা। যা ধরে রাখবে আপনার তারুণ্য। প্রাণবন্ত আর উচ্ছল রাখবে আপনার চেহারাকে।

পাকা জামে রঙিন মুখ

ঠিক ছেলেবেলার মতো পাকা জামে মুখ রঙিন করে ফেলুন। বাচ্চাদের মতো দাগের ভয় না করে ইচ্ছে মতোন জাম খান। আপনার বার্ধক্য পালিয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন, জাম জাতীয় ফলে প্রচুর পরিমাণে এন্টি-অক্সিডেন্ট থাকে।

Banglabid

আর এই এন্টি-অক্সিডেন্ট আপনার চামড়ার যত্ন নেয়। ত্বকের ক্ষতি থেকে আপনাকে দেবে সুরক্ষা। মুছে ফেলবে বয়সের ছাপ। কেবল কালো জামই নয়। স্ট্রবেরিও খেতে পারেন প্রচুর।

 ‘ডালিম’ বন্ধু

Reneta

ডালিমকে বন্ধু বানান। অফিস থেকে ফেরার পথে মাঝে মাঝে কিনে আনুন ডালিম। এমনিতেই স্বাস্থ্য সুরক্ষায় ডালিমের খ্যাতি বেশ। সেই সাথে এই ফলটি আপনার বয়সও কমিয়ে দেবে। চেহারায় ফুটিয়ে তুলবে লাবণ্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন,ভিটামিন সি আর এন্টি-অক্সিডেন্ট। তা আপনার ত্বককে রক্ষা করবে বন্ধুর মতো।

বিউটি ক্রিম,লোশন কিংবা শ্যাম্পু আর কন্ডিশনার বানাতে কিন্তু ডালিমই ব্যবহার করা হয়। সুতরাং বয়সটা কমাতে চাইলে ডালিমের সাথে আড্ডা আর বন্ধুত্বটা জমিয়ে ফেলুন ভালো করে।

গ্রিন টি’র জাদু

গ্রিন টি একটি জাদুকরী উপাদান। ওজন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা ক্যানসারের ঝুঁকি কমানো ছাড়াও রয়েছে নানান গুণ। গ্রিন টি শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি প্রয়োজনীয় উপকারী কোলেস্টেরলের পরিমাণও বাড়ায়। গ্রিন টি’তে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার ফলে রক্তচাপ, হ্রদরোগ এবং হতাশা থেকেও মুক্তি পাওয়া যায়। যা আপনার তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে।

তরমুজ হররোজ

প্রতিদিন দুই কাপের মতো তরমুজ খেলে শরীরে ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’ র চাহিদা মেটে। এতে থাকা পটাশিয়াম শরীরের মিনারেলসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সবুজ খোসাসহ তরমুজ ক্যানসার রোগীদের জন্য খুবই আদর্শ। এ ছাড়া অ্যাজমা, ডায়াবেটিসের মতো রোগ এবং ব্যথা উপশমে তরমুজ ভারি উপকারী।

মধুময় মধু

প্রতিদিন সকালে মধু খেলে ওজন কমে। বিশেষ করে সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে বেশ খানিকটা ওজন কমে যায় কিছুদিনের মধ্যেই। এছাড়াও এভাবে প্রতিদিন খেলে লিভার পরিষ্কার থাকে, শরীরের বিষাক্ত উপাদানগুলো বের হয়ে যায় এবং শরীরের মেদ গলে বের হয়ে যায়

মধুতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাস উপাদান। ত্বকের যত্নে মধুর জুড়ি নেই। সকালে ত্বকে মধু লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে মধুর বেশ কিছু উপাদান ত্বক শুষে নেয়। ফলে ত্বক মসৃণ ও সুন্দর হয়। এভাবে নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগও চলে যায়।নিয়মিত মধু ব্যবহারে আপনি আপনার বয়সের ছাপও দূর করতে পারবেন। ফেমিনা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মিরাজ-হাসানের ৫-৩, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT