চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের পথে হাঁটতে পারে বাংলাদেশও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথম ওভারে স্পিন বোলার এনে বিস্ময় জাগিয়েছিল যে সাউথ আফ্রিকা, সেই প্রোটিয়াদের বিপক্ষে একই পথে হাঁটতে পারে তাদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ। এখন পর্যন্ত টাইগারদের তেমন কোনো পরিকল্পনা না থাকলেও ম্যাচের দিন যে তেমনটা হবে না তা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

ওই ম্যাচে নতুন রেকর্ড গড়েন ইমরান তাহির৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে খরুচে ছিলেন, ৬১ রান দিয়ে হয়ত ২ উইকেটই নিয়েছেন৷ কিন্তু তা সত্ত্বেও খেলার শুরুতেই নতুন নজির গড়েন প্রোটিয়া এ স্পিনার৷ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনো স্পিনার উদ্বোধনী ম্যাচের প্রথম ওভারে বল করেন৷

ওভারের দ্বিতীয় বলেই জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দেন তাহির। কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন ইংল্যান্ড ওপেনার৷ এর আগে কোনো বিশ্বকাপের প্রথম ম্যাচে কোনো স্পিনারকে বোলিং ওপেন করতে দেখা যায়নি। ১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের হয়ে অফস্পিনার দীপক প্যাটেল দ্বিতীয় ওভারে বল করেছিলেন।

তাহিরের প্রথম ওভারে বল করা নিয়ে পরে সাউথ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস বলেছেন, তাকে দিয়ে যে ইনিংসের গোড়াপত্তন করাবেন সেটা তারা এক বছর আগেই পরিকল্পনা করেছিলেন।

সাউথ আফ্রিকা ম্যাচের আগে বাংলাদেশ বোলিং কোচ কোর্টনি ওয়ালশ স্পষ্ট করে দিয়েছেন যে, প্রথম ওভারে তারা কাকে আনবেন সে বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, তাদের পরিকল্পনার ব্যাপারে দলের সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে ওয়ালশ এটাও স্পষ্ট করেননি যে, ওপেনিংয়ে আসলে পেসার নাকি কোনো স্পিনার বোলিং শুরু করবেন।

Reneta

টাইগারদের বোলিং কোচের ভাষায়, ‘এটা বিস্ময়কর। আজকাল প্রতিটি দলেরই ভিন্ন ভিন্ন গেমপ্ল্যান থাকে। এটি তাদের জন্য শুরুতে উইকেট পাওয়ার ক্ষেত্রে কাজ করে।’

ওয়ালশের আরও সংযোজন, ‘এটা এমনকিছু যা আমরা চিন্তা করেছি, আমরা আগে এই ধরনের কাজ করেছি। এটা প্রতিপক্ষ এবং আপনার খেলোয়াড়দের উপর নির্ভর করে। আমরা যদি মনে করি যে, এই পরিকল্পনা উইকেট দিতে পারে, তাহলে এটা আমাদের আলোচনা করতে হবে। এখন কোনো কিছুই উড়িয়ে দেয়া যাচ্ছে না। আমরা স্পিনার দিয়েও শুরু করতে পারি, আবার দুই পেসার দিয়েও শুরু করতে পারি।’

রোববার কেনিংটন ওভালে নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে নামবে মাশরাফী বিন মোর্ত্তজার বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ফ্যাফ ডু প্লেসিসের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-সাউথ আফ্রিকাবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ব বাবা দিবস আজ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে ১৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ২১, ২০২৬
ছবি সংগৃহীত

শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার

জুন ২১, ২০২৬

গোলরক্ষকের দৃঢ়তার মঞ্চে পয়েন্ট ভাগাভাগি করল ইকুয়েডর-কুরাসাও

জুন ২১, ২০২৬

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT