চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের ভবিষ্যৎ ঠিক করলেন ‘প্রেসিডেন্ট’ পিকে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

ফুটবল ক্যারিয়ার শেষে বার্সেলোনার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন জেরার্ড পিকের। তবে মাঠের ক্যারিয়ার শেষ হওয়ার আগেই নেতার মত একটি গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই ক্যারিশম্যাটিক ডিফেন্ডার। নেইমারকে বার্সায় ধরে রাখতে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পিকে।

বার্সেলোনা ছেড়ে নেইমার যেন পিএসজিতে চলে না যান তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেমেউ থেকে শুরু করে কোচ আর্নেস্টো ভালভার্দেরা। কিন্তু যাদের সঙ্গে মাঠ ভাগাভাগি করেন নেইমার, তাদের ভালোবাসাটাই হয়তো ধরে রাখতে পারবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। পিকের বিশ্বাসটা অন্তত এই রকম।

নেইমার
‘সে কুয়েডা’ মানে ‘সে থাকছেই’। নেইমারের সঙ্গে ছবিতে এভাবেই আকুলতা ঝরছে পিকের।

টুইটারে নেইমারের সঙ্গে প্রিয় মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন পিকে। সেখানে জোর দিয়ে একটি লাইন লিখেছেন, ‘সে থাকবেই।’ দুই শব্দের এক লাইনে নেইমারকে বার্সায় থেকে যাওয়ার জন্য আকুল আবেদনটা জানিয়ে রাখলেন পিকে।

ফুটবল বিশ্লেষকদের অনেকেরই ধারণা, গুঞ্জন যাই হোক, এই আবেদনের মাধ্যমে হয়তো বার্সেলোনায় নেইমারের ভবিষ্যৎ ঠিক করলেন পিকে।

এই টুইটের পর থেকেই একের পর এক ইতিবাচক সাড়া পাচ্ছেন স্প্যানিশ ডিফেন্ডার। ওমর আলভারেজ নামের এক ভক্ত ‘প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট’ বলে পিকেকে সমর্থন যোগাচ্ছেন। বিজ নামে একজন ভক্ত লিখেছেন, ‘ আমি জানতাম আপনি একজন ডিফেন্ডার। এখন দেখছি ক্লাব প্রেসিডেন্ট!’

তবে এত চেষ্টার পরও নেইমার বার্সায় থাকছেন না বলে মত দিয়ে দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো। কাতালানদের সব চেষ্টা বৃথাও বলে রায় তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT