চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ার লিগ নয়, বছরের শুরুতে বিসিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগ নয়; জানুয়ারিতে মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। মূলত জাতীয় দলের খেলা থাকায় ক্লাবগুলো জানুয়ারিতে প্রিমিয়ার লিগ খেলতে রাজী নয়। যে কারণে নতুন বছরের শুরুটা হচ্ছে বিসিএল দিয়ে। বিসিবির টুর্নামেন্ট কমিটি চাইছে ৫ জানুয়ারি বিসিএল মাঠে নামাতে।

চলতি মাসেই শেষ হয়েছে জাতীয় লিগ। প্রথম শ্রেণির ক্রিকেটের দ্বিতীয় আসরটি শুরু হচ্ছে এক মাসের ব্যবধানেই। এখন চলছে সেটারই প্রস্তুতি। তবে ফ্র্যাঞ্চাইজিরা শুরুর সময় এক সপ্তাহ পেছানোর অনুরোধ করেছে। সেক্ষেত্রে ১২ বা ১৫ জানুয়ারিতে শুরু হতে পারে বিসিএল। মূলত দল গঠন ও প্রস্তুতির জন্যই এক সপ্তাহ পেছানোর অনুরোধ তাদের।

চার দলের মাঝে ডাবল লিগ পদ্ধতিতে হবে খেলা। রাউন্ড মোট ছয়টি। তিন রাউন্ড মাঠে গড়ানোর পর পড়তে পারে অন্তত দুই মাসের বিরতি। কেননা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রিমিয়ার লিগ আয়োজনের চিন্তা করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

যদিও বিসিবির এমন প্রস্তাবে রাজী নয় একাধিক ফ্র্যাঞ্চাইজি। তারা চান টানা খেলে বিসিএল শেষ করতে। ইতোমধ্যে বিরতির বিষয়ে আপত্তি জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি প্রাইম ব্যাংক। মধ্যাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি ওয়ালটন গ্রুপও বিরতির বিপক্ষে। তারা মনে করে বিরতিতে টুর্নামেন্টের গতিতে ছেদ পড়লে আকর্ষণ কমে যাবে, ফ্র্যাঞ্চাইজির খরচও বাড়বে।

সবদিক পর্যালোচনা করে বিসিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ৩১ ডিসেম্বর। ওই দিন বিসিবির টুর্নামেন্ট কমিটির নতুন চেয়ারম্যান গাজী গোলাম ‍মুর্ত্জা ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনায় বসবেন।

গত সপ্তাহে সিসিডিএম’র নতুন চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছিলেন, ২০ জানুয়ারি শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি। শেষপর্যন্ত ক্লাবের ইচ্ছাকেই প্রাধান্য দিতে হচ্ছে। জানুয়ারির শুরু থেকে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন মাশরাফী-মোস্তাফিজ, সাকিব-তামিমরা। তারকা ক্রিকেটার ছাড়া তাই প্রিমিয়ার লিগ খেলতে আগ্রহী নয় ক্লাবগুলো।

Reneta

বুধবার দুপুরে বিসিবি কার্যালয়ে বিসিএলের দল গঠন নিয়ে সভা করেছেন নির্বাচকরা। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, জাতীয় লিগে পারফর্ম করা ক্রিকেটাররা যেন সুযোগ পায় সেটি নিশ্চিত করতে চান তারা।

‘আমরা ৮০ ভাগ এগিয়ে গিয়েছি। এখন চারটা দল তৈরি করে দিচ্ছি। আমরা চাইছি জাতীয় লিগে যারা সেরা পারফর্মার, ওদের যেন সুযোগ দিতে পারি। সঙ্গে এইচপি’র খেলোয়াড়রা আছে। তারপর জাতীয় দলের যারা টেস্ট খেলবে তাদেরকে যেন সুযোগ দিতে পারি। এভাবে চিন্তা-ভাবনা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT