চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্সের জায়গায় সিডন্স, অন্তর্বর্তীকালীন বোলিং কোচ চম্পাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশলে প্রিন্স পদত্যাগ করার পরই অনেকটা স্পষ্ট হয়ে যায় জেমি সিডন্সের কাজের পরিধি। টাইগারদের সাবেক হেড কোচ সিডন্সকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি সিডন্সের প্রথম অ্যাসাইনমেন্ট। আসন্ন সিরিজে অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন হাই-পারফরম্যান্স (এইচপি) দলের শ্রীলঙ্কান কোচ চম্পাকা রামানায়েকে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো’কে একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ওটিস গিবসন চলে যাওয়ায় জাতীয় দলের পেস বোলিং কোচের পদটি ফাঁকা। সামনের সিরিজে চম্পাকাকে তাই দায়িত্ব দিচ্ছে বিসিবি। চম্পাকা আগেও একবার জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালে নিধাস ট্রফির আগে টাইগারদের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে নিজ দেশ শ্রীলঙ্কার হয়ে কাজে যোগ দেয়ায় তখনকার পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে প্রধান কোচ করা হয়েছিল। আর বোলিং কোচের দায়িত্ব পান চম্পাকা।

সাকিব-তামিমদের গড়ে তোলায় একসময় বড় অবদান রাখা টাইগারদের সাবেক হেড কোচ সিডন্স দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে। তিনি জাতীয় দল নাকি ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করবেন তা এতদিন স্পষ্ট করেনি বিসিবি।

Jui  Banner Campaign
ট্যাগ: পাপনপ্রিন্সবিসিবিলিড স্পোর্টসসিডন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT