চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্স চার্লসের কাছে কমনওয়েলথের দায়িত্ব দিতে চান ব্রিটেনের রাণী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

উত্তরসূরি হিসেবে ছেলে প্রিন্স চার্লসকে কমনওয়েলথের প্রধান হিসেবে নিয়োগ দিতে সংস্থাটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বৃহস্পতিবার শুরু হয়েছে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম)। স্থানীয় সময় সকাল ১০টায় বাকিংহাম প্যালেসে শুরু হওয়া দুদিনব্যাপী এ আয়োজন উদ্বোধন করেন ব্রিটেনের রাণী।

এসময় তিনি বলেন, এটা আমার ‘আন্তরিক ইচ্ছা’ প্রিন্স চার্লসের কাছে ‘একদিন’ এই দায়িত্ব (কমনওয়েলথের প্রতীকী নেতা) হস্তান্তরিত হবে।’

এই দায়িত্ব বংশানুক্রম মেনে হয় না এবং রাণীর মৃত্যুর পর তা স্বয়ংক্রিয়ভাবে প্রিন্স চার্লসের উপরও অর্পিত হবে না।

সম্মেলনটিতে কমনওয়েলথের ৫৩টি দেশের সরকারপ্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত রয়েছেন।

বাকিংহাম প্যালেসে জড়ো হওয়া ৫৩ জন নেতা এই দায়িত্ব হস্তান্তরের বিষয়ে শুক্রবার আলোচনা করবেন বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিট।

Reneta

এই দ্বিবার্ষিক বৈঠকে সমবেত হওয়া অতিথি, রাজ পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীদের স্বাগত জানান রানি।

দুই দিনব্যাপি এই সম্মেলনে সমুদ্র সংরক্ষণ, সাইবার নিরাপত্তা এবং দেশগুলোর মধ্যকার বাণিজ্য নিয়েও আলোচনা হবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’ও এর আগে জানান, রাণী এলিজাবেথের পর কমনওয়েলথের প্রতীকী নেতার পদে আসীন হতে প্রিন্স চার্লসকে সমর্থন করবেন তিনি।

উত্তরাধিকারসূত্রে পদ হস্তান্তরের কোনও শর্ত না থাকলেও কমনওয়েলথের প্রতীকী প্রধান ছিলেন প্রিন্স চার্লসের দাদা ও পরে তার মা। প্রিন্স চার্লস তার মায়ের রাজক্ষমতার উত্তরাধিকারী।

৯১ বছর বয়সী রাণী এলিজাবেথ ১৯৫২ সাল থেকে কমনওয়েলথের প্রতীকী প্রধান। প্রিন্স চার্লস কমনওয়েলথভুক্ত ৫৩ দেশের মধ্যে ১৬টি দেশের ভবিষ্যৎ রাজা হিসেবে উত্তরাধিকারসূত্রে মনোনীত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমনওয়েলথপ্রিন্স চার্লসরানী দ্বিতীয় এলিজাবেথ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT