প্রায় চার মাস পর ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা।
আগামীকাল বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক বিষয়, আগামী দিনের কর্মসূচি, জাতীয় সংসদ নির্বাচন, সহায়ক সরকার, প্রধান বিচারপতির পদত্যাগসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে লন্ডনে যাওয়ার আগে খালেদা জিয়া সর্বশেষ ২০–দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। প্রায় চার মাস পর আবার বৈঠকে বসছেন জোটের নেতারা।








