চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রার্থিতা বাতিল হওয়া আসনে পুনঃতফসিল চায় বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
বিএনপি-নির্বাচন কমিশন-পরিচালনা কমিটি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে শেষ সময়ে উচ্চ আদালতের আদেশে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের বাতিল করা হয়েছে, সেসব আসনে পুনঃতফসিল বা বিকল্প প্রার্থী চেয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে এ বিষয়ে একটি চিঠি পৌঁছে দেন।

প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার।

সিইসি কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দলটি।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আইনানুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পর যে কোনো বিষয়ে ইসির সিদ্ধান্ত চূড়ান্ত জানতাম। কিন্তু আমাদের প্রার্থীদের নির্বাচন কমিশন বৈধতা দেওয়ার পর আদালত তা বাতিল করছেন। নির্বাচন কমিশন বৈধ ঘোষণার পর আদালত অবৈধ ঘোষণা করায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

তিনি আরো বলেন, ইসির ভুলে আমরা কেন শাস্তি পাব, এই দায়তো আমাদের হতে পারে না। নির্বাচনে ক্ষমতাসীন দলকে ওয়াকওভার দেওয়া হচ্ছে। এই অবস্থায় আমরা নির্বাচন কমিশনের কাছে দুটি প্রস্তাব করেছি।

Reneta

প্রথমত আমাদের যে ৮ আসনে বা আরো যেসব আসনে আদালতের রায়ে প্রার্থী শূন্য হয়েছে বা হবে, সেসব আসনে পুনঃতফসিল দেওয়া হোক অথবা আমাদের অন্য যে বৈধ প্রার্থী ছিল তাদের মধ্য প্রার্থিতা দেওয়া হোক। এসব বিষয়ে নির্বাচন কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির এ নেতা।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঐক্যফ্রন্টের সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৮টি আসনে বিএনপির প্রার্থীরা বাদ পড়েছেন। আসনগুলোর মধ্যে রয়েছে জামালপুর-৪, বগুড়া-৩, ব্রাহ্মণবাড়িয়া-৪, রংপুর-১, ময়মনসিংহ-৮, ঝিনাইদহ-২, জয়পুরহাট-১, রাজশাহী-৬।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিভিন্ন বিচ্যুতির কারণে বিএনপির আরো কিছু আসন প্রার্থী শূন্য হয়ে যেতে পারে। ইসি সচিব জানিয়েছেন, জামায়াতের যেসব প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন তাদের ব্যাপারে আগামী ২৪ ডিসেম্বর সিদ্ধান্ত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপিসিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT