চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইভেট কারের তেলের ট্যাংকিতে ৬৫ হাজার ইয়াবা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ন ১৫, মে ২০১৮
অপরাধ
A A

রাজধানীর আদাবর থেকে অভিনব পন্থায় ইয়াবা পাচারের সময় প্রাইভেট কারের তেলের ট্যাংকি থেকে ৬৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২।

আটকরা হলেন, মোঃ ইকবাল হোসেন (২৮), মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী (৩৬)। এসময় এলিয়েন ২০১৫ মডেলের প্রাইভেট কারটি জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর আদাবরের ১৬ নং রোডের বাইতুল আমান মাদরাসা মসজিদ ও এতিমখানা কমপ্লেক্সের সামনে একটি বাসার নীচতলার গাড়ি পার্কিং স্থানে একটি প্রাইভেট কারে কিছু মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার বড় একটি চালান সরবরাহ করার জন্য অবস্থান করছিল।  ঘটনাস্থলে র‌্যাব উপস্থিত হলে নিজেদেরকে আড়াল করে প্রাইভেট কারের দরজা খুলে দৌড়ে পালানোর সময় তাদের আটক করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রমজানের ঈদে চড়া দামে ইয়াবা বিক্রির জন্য কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করেছিল এবং প্রাইভেট কারের তেলের ট্যাংকির ভিতরে সুকৌশলে ইয়াবার বড় বড় চালান রাজধানীর অভিজাত এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে দীর্ঘদিন যাবৎ সরবরাহ করে আসছে।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াবা উদ্ধার
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT