চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচের গুরুত্ব অনুভব করছেন সাইফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
সাইফ হাসান

সাইফ হাসান

নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। তবু সেটি খুব গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ দলের ওপেনার সাইফ হাসানের কাছে। টেস্ট সিরিজে নামার আগে দুই দিনের ম্যাচটা খেললে লঙ্কান কন্ডিশনে মানিয়ে নেয়া সহজতর হবে বলে মনে করেন এ তরুণ ব্যাটসম্যান।

শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার অনুশীলন শুরু করেছে। সকালে টিম হোটেলের অদূরে একটি মাঠে পুরো দল শুরু করে টেস্ট সিরিজের প্রস্তুতি।

কলম্বো শহর থেকে কিছুটা দূরে নিগম্বোতে দুই দিন হালকা অনুশীলনের পর ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়রা।

প্রথম দিনের অনুশীলন শেষে ভিডিও বার্তায় সাইফ জানান প্রস্তুতি ম্যাচ ও অনুশীলনের গুরুত্ব সম্পর্কে, ‘আমাদের সামনে যে প্র্যাকটিস ম্যাচটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটাই আমাদের সুযোগ এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়া আর উইকেট কীরকম হতে পারে সেটি এ ম্যাচটা খেলে আমাদের বুঝতে হবে। আমার মনে হয় ম্যাচের আগে পরে তারপর প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিনই খুব গুরুত্বপূর্ণ। যত ক্যাশ ইন করা যায়, ততই আমাদের জন্য ভালো।’

‘ব্যাটসম্যানরা যারাই সুযোগ পাবে, যারাই সেট হবে এখানে ইনিংস বড় করতে হবে। তাহলে একটা স্কোর যদি পাই, ইনশাআল্লাহ্‌ টিমের জন্যই ভালো হবে’, বলেন সাইফ।

২১ সদস্যের প্রাথমিক দল নিয়ে লঙ্কায় গেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে সবার অবস্থা মূল্যয়নের পর ঘোষণা করা হবে টেস্ট সিরিজের মূল স্কোয়াড।

Reneta

২০২০ সালে টেস্ট অভিষেকের পর থেকে নিয়মিত দলে থাকলেও একাদশে নিয়মিত নন সাইফ। সাদমান ইসলাম চোটের কারণে দীর্ঘদিন খেলার বাইরে থাকায় বিকল্প হিসেবে গত বছর পাকিস্তান সফরে সুযোগ দেয়া হয় সাইফকে।

দুটি টেস্ট খেলার পর সাদমান ফিট হয়ে ফিরলে একাদশে জায়গায় হারান সাইফ। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী সাদমান নাকি সাইফ সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

প্রস্তুতি ম্যাচ খেলে কলম্বো ছেড়ে ক্যান্ডি চলে যাবে টিম টাইগার্স। সেখানকার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দিন অনুশীলন করার পর ২১ এপ্রিল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ওপেনারবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসসাইফ হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই ১৩, ২০২৬
ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT