চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচে রান করে টেস্ট দলে সাদমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: দীর্ঘদিন ধরেই নির্বাচকদের রাডারে ছিলেন সাদমান ইসলাম। এবছর জাতীয় লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে ঢুকে গেলেন টেস্ট দলে।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ২৩ বছর বয়সী ওপেনার সাদমানকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ছিল ১৩ সদস্যের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়ে রেখেছিলেন প্রস্তুতি ম্যাচে কেউ ভালো করলে জায়গা পেতে পারেন মূল দলে। সাদমানের ইনিংসটি মাঠে থেকে দেখেছেন বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডসও।

সাদমান দলে অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিযোগিতা বাড়ল ওপেনারদের। স্কোয়াডে আগে থেকেই আছেন দুই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস।

সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে তিন হাজার রান (৩,০২৩) পূর্ণ করা সাদমান এ ফরম্যাটে খেলেছেন ৪২টি ম্যাচ। সাতটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৬টি ফিফটি।

সোমবার এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের পেস সামলে সেঞ্চুরির পথে হাঁটছিলেন সাদমান। ৭৩ রানের মাথায় হন রানআউট। টেস্ট দলের আরেক ওপেনার সৌম্য সরকারের সঙ্গে গড়েন ১২৬ রানের ওপেনিং জুটি।

Reneta

লাঞ্চ বিরতির পর সৌম্য মারকুটে ব্যাটিং করলেও সাদমান ধৈর্য্য নিয়ে পড়ে থাকেন ২২ গজে। তার ১৬৯ বলের ইনিংসে ছিল ১০টি চার ও একটি ছয়ের মার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাদমান ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন ডলার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬

২১ পেরিয়ে ২২ বছরে আনন্দ আলো, উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

এপ্রিল ১৫, ২০২৬

ওয়ানডেতে মুশফিককে চাওয়া মিরাজের, যা বলছেন সিমন্স

এপ্রিল ১৫, ২০২৬

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় যে কারণে এই ইরানি নির্মাতা

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT