চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচে ফিফটি শুধু মাহমুদউল্লাহর ব্যাটে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের মধ্যে ৪০ ওভারের প্রস্তুতি ম্যাচে আশা-জাগানিয়া ব্যাটিং হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। পুরো ম্যাচে ফিফটি পেয়েছেন একমাত্র মাহমুউল্লাহ রিয়াদ। অধিনায়কের ৫১ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেটে হেরেছে তামিম ইকবাল একাদশ।

তামিম একাদশ-১৬১/১০ (৩৭.২ ওভার), মাহমুদউল্লাহ একাদশ-১৬২/৫ (৩৬.৫ ওভার)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা বৃহস্পতিবার বিকেএসপিতে খেলেছে প্রথম প্রস্তুতি ম্যাচ। মাঠে থেকে তাদের পারফরম্যান্সে চোখ রেখেছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

শনিবার নিজেদের মধ্যে আরও একটি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ঘোষণা হতে পারে মূল স্কোয়াড।

প্রস্তুতি ম্যাচে পেসারদের মধ্যে আগুন ঝরিয়েছেন হাসান মাহমুদ। তরুণ ৪ উইকেট তুলে নিলে ৩৭.২ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় তামিম ইকবাল একাদশ।

Reneta

সর্বোচ্চ ৩৫ রান করে যান আফিফ হোসেন ধ্রুব। অধিনায়ক তামিম ২৮, নাজমুল হোসেন শান্ত ২৭, সৌম্য সরকার করেন ২৪ রান।

দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন

হাসান ৬ ওভারে ২১ রান খরচ করে ফেরান চার ব্যাটসম্যানকে। আল-আমিন হোসেন ও তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৬ ওভারে ৩১ রান দিয়ে উইকেটহীন থাকতে হয়েছে সাকিব আল হাসানকে।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহ একাদশের জয় সহজ করে দেন নাঈম শেখ। একপ্রান্ত আগলে রেখে ৫২ বলে ৪৩ রানের ইনিংস খেলে আউট হন বাঁহাতি ওপেনার।

মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২৮ রান। ৬৪ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক মাহমুদউল্লাহই। ১৩ রানে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। ৫ উইকেট হারিয়ে ১৯ বল আগেই সহজ জয় পায় মাহমুদউল্লাহ-মুশফিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজবিসিবি একাদশমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সমর্থন করে না সরকার: শিক্ষামন্ত্রী

জুন ৩০, ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT