চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুত সাহারা, নিয়মিত হতে চান চলচ্চিত্রে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ১১, মে ২০১৮
বিনোদন
A A

২০১৫ সালে ৭ মে প্রযোজক মনিরকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা সাহারা। এরপর স্বামী ও সংসার সামলাতে গিয়ে ছেড়ে দেন অভিনয়। চার বছর সংসারের পর সাহারা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আবার চলচ্চিত্রে ফিরবেন। সেজন্য নিজেকে প্রস্তুত করছেন ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির এই নায়িকা।

তবে লম্বা এই সময়ে সংসার আর নিজের ব্যবসায় সময় দিতে গিয়ে শরীরের নিয়ন্ত্রণ হারিয়েছেন সাহারা। অনেকটা মুটিয়ে গেছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, আবার নায়িকা হিসেবে কামব্যাক করতে চাচ্ছেন একসময়ের আলোচিত এই নায়িকা।

সেজন্য নিয়মিত জিমে যাচ্ছেন, ঘাম ঝড়াচ্ছেন আগের মতো আকর্ষণীয় ফিগার ফিরে পেতে মরিয়া সাহারা।

অভিনয়ের জন্য আবারও মানসিকভাবে প্রস্তুতিও নিয়েছেন তিনি। চ্যানেল আই অনলাইনকে সাহারা বলেন, আমি আবার কাজে ফিরতে চাই। আরো বলেন, বিয়ের পর আমি সংসার জীবনেই সময় দিয়েছি। মেয়েদের জীবনের পরিপূর্ণতার জায়গা হচ্ছে স্বামী ও সংসার। তাই নিয়েই ব্যস্ত ছিলাম। এখন ভাবছি ভালো গল্প পেলে চলচ্চিত্রে অভিনয় করব। সেভাবেই এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি শিগগিরই অভিনয়ে ফিরতে পারব। আমার বিশ্বাস আমার মনের মতো চরিত্র পেলে আবার নিজেকে সেই আগের মতোই চলচ্চিত্রে উপস্থাপন করতে পারব।

সংসার ছাড়াও সাহারা ফ্যাশন হাউজ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। তার নামেই রাজধানীর পুলিশ প্লাজা এবং বনানীতে দুটি শো রুমও রয়েছে। এই দুটি শো রুমের জন্যও তাকে সময় দিতে হয়। এরমধ্যেই তিনি আবার চলচ্চিত্রের ফেরার ইচ্ছে পোষণ করে বলেছেন , অভিনয়ে ফিরতে চাই মনের টানে। যে চলচ্চিত্র আমাকে পরিণত করেছেন একজন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে, এখানে দিয়েছে খ্যাতি, সেই চলচ্চিত্রে তিনি নিজেকে আবারো ব্যস্ত রাখতে চাই। তবে ভালো গল্প ও চরিত্র পেলে গল্প ও চরিত্র হতে হবে।

২০০৪ সালে ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে সাহারার অভিষেক হয়। এরপর একে একে ৪০ টি সিনেমায় কাজ করেছেন তিনি। কয়েকটি অশ্লীল ছবিতে দেখা গেলেও ২০০৮ সালে বদিউল আলম খোকন পরিচালিত শাকিব খানের বিপরীতে ‘প্রিয়া আমার প্রিয়া’ চলচ্চিত্রের ব্যাপক সাফল্যে আলোচনায় আসেন সাহারা। এই ছবির ব্যবসায়িক হিসেবে আজও ঢাকাই ছবির মাইলফলক। এরপর শাকিবের নায়িকা হয়ে আরো কিছু হিট ছবিতে কাজ করেন সাহারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশাকিব খানসাহারা
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT