চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটা জনগণের রায় নয়, এটা প্রশাসনের সাজানো রায়: মঞ্জু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ পূর্বাহ্ণ ১৬, মে ২০১৮
খুলনা, জনপদ, রাজনীতি
A A
নির্বাচন

ফাইল ছবি

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেছেন: এটা জনগণের রায় নয়, এটা প্রশাসনের সাজানো রায়। এই ভোটকে কারচুপির ভোট বলে মন্তব্য করেন তিনি।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অনানুষ্ঠানিক ফলাফল সামনে আসার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।  মঞ্জু বলেন: এই ভোটে খুলনাবাসীর জনমতের প্রতিফলন ঘটেনি। এই ফলাফলকে আমি প্রত্যাখ্যান করছি।

নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার সকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন মঞ্জু।  সকাল ১১টায় কেডি ঘোষ রোডস্থ খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মী এবং জোট নেতাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন তিনি।

এদিকে বিজয়ী প্রার্থী তালুকদার আবদুল খালেক জয়ের পর প্রতিক্রিয়ায় পরাজিত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে সঙ্গে নিয়ে খুলনার উন্নয়নে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিক ফলাফলে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ৬৭ হাজার ৯৪৬ ভোটে পরাজিত করেন নৌকার প্রার্থী তালুকদার আবদুল খালেক।

২৮৬টি কেন্দ্রের গণনা শেষে খালেক পান ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট আর তার বিপরীতে মঞ্জু পান ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নজরুল ইসলাম মঞ্জুলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের উদ্বোধনী রাত: কখন বসবেন টিভির সামনে

জুন ১১, ২০২৬

যাদের নিয়ে অজিদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT