চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসা পাচ্ছে ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ক্যাম্পাস জীবন নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’। ভাল কোনো প্লাটফর্ম না পাওয়ায় নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলে মুক্তি দিয়েছিলেন তরুণ নির্মাতা জিৎ দে। কিন্তু ছবিটি মুক্তির পর তুমুল প্রশংসা পাচ্ছেন বলে জানান তিনি।

জিৎ দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার ছবির গল্প ও চরিত্রগুলো তিনি বেছে নিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকেই। ছবিটি মুক্তির পর এতো সাড়া পাবেন, নিজেও ভাবেননি এই তরুণ।

জানালেন, ইনবক্স-বক্স ভেসে যাচ্ছে প্রশংসায়। বেশীর ভাগই ছবিটি দেখে ইতিবাচক মন্তব্য করেছেন। অনেক প্রাক্তনরা এই ছবি দেখে নাকি স্মৃতিকাতর হয়ে পড়েছেন। এমনটাই জানালেন জিৎ।

তিনি বলেন, ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ দেখে কেউ প্রশংসা করছেন নির্মাণের, কেউ অভিনয়ের, কেউ চিত্রনাট্যের, কেউ গানের, কেউ সংলাপের। শুধু ঢাবি থেকেই নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীরা শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ নাকি আবার পরিচালকের কাছে দাবী করছেন ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স ২’ নির্মাণের!

‘ঢাকাইয়া গাল্লি বয়’ খ্যাত মাহমুদ হাসান তবীব ছবিটি নিয়ে তার ফেসবুকে লিখেছেন, ক্যাম্পাসের বর্তমান অবস্থার এতো সুন্দর উপস্থাপন ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই মুভিটি ঢাবির একবিংশ ইতিহাসের প্রধান ডকুমেন্টারি। প্রতিটি ঘটনা সত্য।

রাসা অঙ্কন নামের একজন কমেন্ট করেছেন, মনে হচ্ছে নিজের জীবনটাকেই ফুটিয়ে তুলেছে ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ ছবিতে। সায়মা জান্নাত নামের একজনের মন্তব্য, ‘ভাল করেছেন। মন খারাপ হয়ে গেল। আজ বর্তমানে আছি। একদিন অতীত হয়ে যাব।’

Reneta

পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য তৈরী করেছেন জিৎ দে। চিত্রগ্রহণে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ হক।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খায়রুল বাশার, আফসানা আশা, মীর লোকমান, মৃত্যুঞ্জয় মজুমদার, রানা নাসির, অনন্যা পাখি, সাফওয়ান মাহমুদ, মৌসুমি মৌ প্রমুখ। ছবিতে মোট গান রয়েছে তিনটি। গানগুলো গেয়েছেন রুদ্র, লাবণ্য ও শুভ্র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাম্পাস ক্লাইম্যাক্সখায়রুল বাশারজিৎ দেলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যস্ত সড়কে গুলি, বন্দুকধারী গ্রেপ্তার

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১০ অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টির আভাস

মে ১২, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটার পাবেন গাড়ি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে রাখছে পাকিস্তান

মে ১২, ২০২৬

ইরান যুদ্ধের ধাক্কায় সাফল্যের খোঁজে চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT