ব্রাসেলস হামলায় জড়িত সন্দেহে আটক ফয়সাল সেফোউকে উপযুক্ত প্রমাণের অভাবে মুক্তি দিয়েছে বেলজিয়াম পুলিশ।
গত সপ্তাহে হামলার পর সিসিটিভির ফুটেজ দেখে ৩ সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করে কর্তৃপক্ষ। এর মধ্যে ফয়সাল সেফোউকে আটক করে বেলজিয়াম পুলিশ। উপযুক্ত তথ্য প্রমাণ না থাকায় আটকের পর তাকে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে হামলায় অংশ নেয়া পলাতক তৃতীয় হামলাকারীর নতুন ফুটেজ প্রকাশ করে বেলজিয়াম কর্তৃপক্ষ।
ওদিকে হামলাকারীদের সঙ্গে জড়িত থাকায় নতুন তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। সন্দেহভাজন আরো কয়েকজনকে ধরতে অভিযান চালাচ্ছে বেলজিয়াম পুলিশ।
মঙ্গলবার ব্রাসেলস বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে আত্মঘাতি হামলায় নিহতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে।






