চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবল তাপদাহ: প্রকৃতির প্রতিশোধ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:২২ অপরাহ্ন ১৯, আগস্ট ২০১৮
সম্পাদকীয়
A A
ঝড়-বৃষ্টি

ঝড়-বৃষ্টি

বহুকাল আগে থেকেই বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হলেও এখন বাস্তবে সেই ঋতুগুলোকে অার আলাদা করে উপলব্ধি করা যায় না। এক সময় মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতুর আবির্ভাব ঘটতো। কিন্তু বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি অার জলবায়ুর পরিবর্তনে নিশ্চিত করেই বলা যায়, এদেশের ঋতু বৈচিত্র্য পাল্টে গেছে।

পাল্টে গেছে বলেই গ্রীষ্ম, বর্ষা আর শীতের বাইরে এখন অন্য কোনো ঋতুকে আলাদা করে চেনা যায় না বললেই চলে। দেশের জলবায়ুতে এমন বড় পরিবর্তনের সর্বশেষ উদাহরণ বর্ষাকাল (আষাঢ়-শ্রাবণ)। এবছর বর্ষারও দেখা নেই। হাওর অঞ্চলে যা-ও বা কয়েকদিনের জন্য বর্ষা এসেছিল; কিন্তু সারাদেশে তার কোনো প্রভাব ছিল না। এই ঋতুর বড় বৈশিষ্ট্য হলো বৃষ্টিপাত। কিন্তু এই আষাঢ়-শ্রাবণে ঋতুর চরিত্র অনুযায়ী বৃষ্টিপাত ছিল না।

সেই বৃষ্টির জন্য হাহাকারের মধ্যেই শুরু হয়েছে ভাদ্র মাস বা শরৎকালের। ভাদ্র তার চিরায়ত রূপ নিয়েই হাজির হয়েছে। ভাদ্র মানেই ‘তাল পাকা গরম’। তাই তীব্র গরমে নাস্তানাবুদ সারাদেশের মানুষ। ঘেমে-নেয়ে একাকার। সূর্য রশ্মি যেন শরীরের চামড়া ভেদ করে ঢুকে পড়ছে। তাই এই শরতেও বৃষ্টির প্রার্থনা তাদের।

এই তীব্র তাপদাহ থেকে কবে মুক্তি মিলবে তা বলতে পারছে না কেউই। এমনকি আবহাওয়া অধিদপ্তর প্রতিদিনই বৃষ্টিপাতের আভাস দিয়ে গেলেও দিনশেষে সেই বৃষ্টি অধরাই থাকছে। তাদের কথা ঠিকঠাক মিলছে না। বিশেষ করে রাজধানীতে আজকের ছিটেফোঁটা বৃষ্টির কথা বাদ দিলে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি নেই। এ জন্যই গরমের তীব্রতা আরো বেশি।

রোববারও আবহাওয়ার পূর্বাভাসে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের বহু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারী ধরনের বৃষ্টির পাশাপাশি ভারী বর্ষণের কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে তার কতটা দেখা মিলবে; তা কেউ বলতে পারছে না।

ফিরে আসি সেই শ্রাবণের কথায়। বৃষ্টিপাতের মাস বলে সুপরিচিত এই মাসকে নিয়ে বহু কবিতা, গান ও সমৃদ্ধ সাহিত্য রচনা হয়েছে। নাটক অার চলচ্চিত্রের সংখ্যাও কম নয়। কিন্তু সেই শ্রাবণের আচরণ এখন পাল্টে গেছে। বদলছে এই মাসের চরিত্র ও ধরণ।

Reneta

আবহাওয়াবিদরাও বলছেন, গত কয়েকদিনের প্রচণ্ড গরমের কারণ মূলত বর্ষা ঋতুর চরিত্র বদলে যাওয়া। আর বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভব হচ্ছে। যে কারণেই হোক না কেন, প্রকৃতির এ বৈরি আচরণের বড় শিকার হচ্ছে মানুষ। যদিও এর পেছনে সবচেয়ে বড় দায়ও এই মানুষেরই। কেননা বছরের পর বছর আর যুগের পর যুগ ধরে মানুষ এই প্রকৃতিকে ধ্বংসের খেলায় মেতেছে। যার ফল বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়া।

আমরা মনেকরি, প্রকৃতির এই বৈরিতার অবসানে মানুষকেই উদ্যোগী হতে হবে। প্রকৃতিকে তার নিজের মতো করেই বাঁচতে দিতে হবে। না হলে, এই বৈরিতার সবচেয়ে শিকার হতে হবে মানুষকেই। যার আলামত এরই মধ্যে অামরা দেখছি।

Jui  Banner Campaign
ট্যাগ: গরমজলবায়ুর পরিবর্তনবর্ষাবৃষ্টিবৃষ্টিপাতষড়ঋতু
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজনৈতিক দলগুলোকেই নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জনগণের পাহারাদার হবেন বলে জামায়াত আমিরের অঙ্গীকার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহুর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোট দিতে নিজ এলাকায় ফিরবেন ভোটাররা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

‘টি-টুয়েন্টিতে বাবর আজম কীভাবে তারকা হয়?’

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT