চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’ তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেওয়া হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭-২০১৮’। পূর্বঘোষিত বিভাগগুলোতে বিজয়ী তারকাদের হাতে বিকেল ৪ টা ২০ মিনিট থেকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৭ সালের জন্য আজীবন সম্মাননা পান বর্ষীয়ান অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান ও সালমা বেগম সুজাতা। ২০১৮ সালের জন্য আজীবন সম্মাননা গ্রহণ করেন অভিনেতা প্রবীর মিত্র ও আলমগীর। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী এই চার গুণীকে পুরস্কার তুলে দেন।

২০১৭ সালের জন্য ‘ঢাকা অ্যাটাক’ ও ২০১৮ সালের জন্য ‘পুত্র’কে দেয়া হয় ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’র পুরস্কার। ২০১৮ সালে দর্শকদের মন জয় করা ‘পুত্র’ বাজিমাত করেছে পুরস্কারের সংখ্যায়। সর্বোচ্চ ১১ শাখায় পুরস্কার পায় ছবিটি। আর ২০১৭ সালে সর্বাধিক ৭ শাখায় পুরস্কার পায় ‘গহীন বালুচর’।

শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান যৌথভাবে শাকিব খান- সত্তা [২০১৭] ও আরিফিন শুভ- ঢাকা অ্যাটাক [২০১৭]। ফেরদৌস [পুত্র] ও সাইমন [জান্নাত] যৌথভাবে ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার গ্রহণ করেন।

আলোঝলমল আয়োজনে ২০১৭ সালের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেন নুসরাত ইমরোজ তিশা [হালদা] এবং ২০১৮ সালের দেবী ছবির জন্য গ্রহণ সেরা অভিনেত্রীর পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাকিব খান চতুর্থবারের মতো সেরা নায়ক নির্বাচিত হলেন। বিকেল ৪ টা ২৬ মিনিটে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন তিনি।

এবার আসরে পঞ্চমবারের মতো চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেন চিত্রনায়ক ফেরদৌস। অন্যদিকে আরিফিন শুভ ও সাইমন সাদিক প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহন করলেন। জয়া আহসান চতুর্থবারের মতো গ্রহণ করলেন এ পুরস্কার। তিশা ‘হালদা’র মাধ্যমে দ্বিতীয়বার পুরস্কার পেলেন।

Reneta

২০১৮ সালে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেলেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। একই বছরে সেরা সুরকারের পুরস্কার পেতে পেলেন আরেক বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা।

এবার বিতর্কের মুখে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা থেকে বাদ পড়েছে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের ভারতীয় চিত্র সম্পাদক মো. কালাম। ‘শ্রেষ্ঠ চিত্র সম্পাদক’ ক্যাটাগরিতে নতুন কাউকে পুরস্কার দেওয়া হয়নি। এমনকি ‘কমলা রকেট’ ছবির জন্য মোশাররফ করিমকে কৌতুক অভিনেতা হিসেবে হিসেবে নির্বাচন করা হলেও তিনি এ পুরস্কার নিতে রাজি না হওয়ায় তার নাম ঘোষণা করা হয়নি পুরস্কার প্রদান অনুষ্ঠানে।

পুরস্কার প্রদান শেষ চিত্রতারকাদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় বিভিন্ন জনপ্রিয় গানে পরিবেশনা। এই আয়োজনটি উপস্থপনা করেছেন ফেরদৌস ও পূর্ণিমা।

পরিবেশনা করেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, তমা মির্জা, ইমন, নিপূন, মাহিয়া মাহি, জায়েদ খান, জয় চৌধুরী, আঁচল। গান পরিবেশন করেন মমতাজ, খুরশীদ আলমের মতো গুণী শিল্পীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসআঁচলইমনজয় চৌধুরীজায়েদ খানতমা মির্জানুসরাত ফারিয়াপ্রধানমন্ত্রীমাহিয়া মাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT