চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর পাশে বসে নৌকায় ভোট চাইলেন মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, রাজনীতি, স্পোর্টস
A A

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার নিজের জন্য নৌকায় ভোট চেয়েছেন। এসময় বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের পাশে থাকা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে হিরার টুকরা বলে উল্লেখ করেন।

বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে মাশরাফীর জন্য নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সে মাশরাফী বলেন, ‘জন্মস্থান নড়াইলের মানুষের সেবা করার জন্য আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর সম্মান প্রদর্শন করি। আমার পায়ের ব্যথার জন্য নড়াইলে আসতে দেরি হচ্ছে। আমি অচিরেই এসে সকলের সঙ্গে যোগাযোগ করে নৌকায় ভোট চাইব।’

টাইগার অধিনায়ক বলেন, ‘আপনারা স্বাধীনতার পক্ষের প্রতীক নৌকা মার্কায় ভোট দেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন। তিনি আপনাদের সমৃদ্ধ, সুন্দর ও আরও শক্তিশালী বাংলাদেশ উপহার দেবেন।’

মাশরাফী আরও বলেন, সিনিয়র আওয়ামী লীগ নেতাদের ধন্যবাদ জানাতে চাই। কারণ আমি সেখানে নাই, তারপরও আপনারা সমন্বয় করে নৌকার পক্ষে কাজ করছেন। যারা মনোনয়ন পাননি তারাও নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করবেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মাশরাফী হিরার টুকরা, সোনার ছেলে, ক্রিকেট খেলোয়াড়। তার নেতৃত্বে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়েছি। এটা বাংলাদেশের জন্য বিরাট সম্মানের। মাশরাফী বিন মোর্ত্তজাকে আমরা নড়াইল-২ থেকে নমিনেশন দিয়েছি। কাজেই আপনারা মাশরাফীকে ভোট দেবেন।’

Reneta

মাশরাফী নড়াইলে না থেকে কেনো ঢাকায় সেটাও জানিয়েছেন শেখ হাসিনা। বলেন, ‘মাশরাফী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে খেলার সময় পায়ে সামান্য ব্যথা পেয়েছেন। তাই ব্যথার জন্য নড়াইলে যেতে পারেনি। তাকে আমার কাছে রেখেছি। আমি আপনাদের কাছে তার জন্য নৌকা মার্কায় ভোট চাই।’

মাশরাফীর এলাকায় না যাওয়া নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি ওকে(মাশারফী) বলেছি, তোমার নির্বাচন নিয়ে তোমার ভাবতে হবে না। সেই দায়িত্ব আমি নিয়েছি। তুমি খেলায় মনোযোগ দাও, আমাদের জয়ী করো। সে আমাদের জয়ী করেছে।’

শেখ হাসিনা বলেন, এর আগে নড়াইলের দুটি আসন থেকে আমি নির্বাচন করেছিলাম। এবার নড়াইল-১ আসনে বিএম কবিরুল হক মুক্তিকে ও নড়াইল-২ আসনে মাশরাফীকে দিয়ে নির্বাচন করাচ্ছি। আপনারা উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেবেন। নড়াইল দুটি সিটই আমাকে উপহার দেবেন।

আর নড়াইল-বাসীর উদ্দেশ্যে মাশরাফী বলেন, ‘আমি নড়াইলের সন্তান। ওখানেই বড় হয়েছি। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন।’

নড়াইলবাসী তার জন্য নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে সবার প্রতি কৃতজ্ঞতা জানান মাশরাফী। সঙ্গে সময় স্বল্পতার কারণে নিজের নির্বাচনী আসনের সবার সঙ্গে দেখা করতে না পারলে সেটির জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে রাখেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

মাশরাফীর বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের হয়ে যারা খেলেন তারা প্রত্যেকেই একটা করে হীরার টুকরা। মাশরাফীও এক টুকরো হীরা। নড়াইল থেকে এক টুকরা হীরা এনেছিলাম, সেই হীরার টুকরা আবার আপনাদের ফেরত দিলাম।

এসময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, নড়াইল-১ আসনের প্রার্থী কবিরুল হক মুক্তি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস বোস, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরার হোসেন বিশ্বাস প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রধামন্ত্রী শেখ হাসিনাভোটের খবরমাশরাফী বিন মোর্ত্তজা
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT