চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর আসনে বসতে না বসতেই দুর্নীতির তদন্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
শহীদ খাকান আব্বাসি

নওয়াজ শরীফ সরে যাবার পর সরকারের অবশিষ্ট মেয়াদের জন্য পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী আসা পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন শহীদ খাকান আব্বাসি। কিন্তু পদ নিতে না নিতেই তার বিরুদ্ধে শুরু হয়েছে ২২০ বিলিয়ন রুপির দুর্নীতির তদন্ত।

তদন্ত কাজটি করছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চুক্তি প্রদান বিষয়ে ২০১৫ সালে এনএবি’র করা একটি মামলায় প্রধান অভিযুক্ত সাবেক পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী খাকান আব্বাসি।

এনএবি’র কাগজপত্রে বলা হয়েছে, ২০১৩ সালে এলএনজি আমদানি ও সরবরাহের ওই কন্ট্রাক্ট দেয়া হয়েছিল এংগ্রোর সহপ্রতিষ্ঠান এলেঙ্গি টার্মিনালকে। প্রতিষ্ঠানটিকে ওই দায়িত্ব দেয়া ছিল পাকিস্তানের ‘পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেটরি অথরিটি’ বিষয়ক আইন ও নীতিমালা পরিপন্থি।

২০১৫ সালের ২৯ জুলাই মামলা হলেও এখনও সেটা তদন্ত পর্যায়েই রয়ে গেছে বলে  জানায় দ্যা ডন।

অন্য আসামীদের মধ্যে রয়েছেন সাবেক পেট্রোলিয়াম সচিব আবিদ সাইদ, ইন্টার স্টেট গ্যাস সিস্টেমস-এর ব্যবস্থাপনা পরিচালক মোবিন সাউলুত, বেসরকারি প্রতিষ্ঠান এংগ্রো’র নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক এবং সুই সাউদার্ন গ্যাস কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক জুহাইর আহমেদ সিদ্দিকি।

Reneta

পানামা পেপারস মামলায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করে রায় দিলে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এবং নওয়াজের ভাই শাহবাজ শরীফকে সরকারের বাকি মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে। ১ আগস্ট এ ব্যাপারে পার্লামেন্টে ভোটগ্রহণ হবে।

তবে নতুন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আব্বাসিকে প্রধানমন্ত্রীর আসন সামলানোর দায়িত্ব দেয় পিএমএল-এন। মঙ্গলবারের ভোটাভুটিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। কিন্তু তার আগেই আব্বাসিকে নিয়ে তদন্ত পিএমএল-এনের জন্য নতুন জটিলতা তৈরি করে দিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজ শরীফপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT