চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো সংসদ

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৭:৫৯ পূর্বাহ্ন ০৮, জুলাই ২০১৫
অর্থনীতি
A A

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের তিনটি শর্তের মধ্যে ২টি বাংলাদেশ পূরণ করেছে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ২০১৮ সালের মধ্যে অন্য শর্তটি পূরণ করে মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। এ অগ্রগতি ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি আর্থিক শৃংখলা রক্ষার তাগিদ দিয়েছে সংসদে বিরোধীদল জাতীয় পার্টি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে আমরা হাত পেতে চলতে চাই না। আত্ম-মর্যাদাশীল জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে চাই। সেজন্য দেশবাসীর সহোযোগিতা একান্ত প্রয়োজন। আজকে আমরা যতটুকু অর্জন করেছি তার জন্য বাধা এসেছে। জ্বালাও, পোড়াও, খুন অনেক কিছুই চলেছে। আজকে যদি আমরা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারতাম, তাহলে লক্ষ্য মাত্রার ৭ ভাগ জিডিপি অর্জন করা সম্ভব ছিলো।

তিনি বলেন, এই অর্জন আমার একার অর্জন না। এটা আমাদের সম্মিলিত অর্জন। এ অর্জন বাংলাদেশের জনগণের অর্জন। এ অর্জন দেশবাসীর অর্জন। তাই দেশবাসীরই এ ধন্যবাদ প্রাপ্য।

গত ৪০ বছর নিম্ন আয়ের দেশ ছিলো বাংলাদেশ। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী এ বছর মিলেছে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি। এ অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদে ধন্যবাদ দেওয়ার প্রস্তাব আনেন সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এ প্রস্তাবের ওপর আলোচনায় অর্থমন্ত্রী জানান, মধ্যম আয়ের দেশে রূপান্তরের পথেও এগিয়ে আছে বাংলাদেশ।

অর্থমন্ত্রী জানান, মধ্যম আয়ের দেশ হতে মাথাপিছু জাতীয় আয় প্রয়োজন ১২৪২ মার্কিন ডলার। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে এখন তা ১৩১৪ মার্কিন ডলার। অর্থনৈতিক ঝুঁকিগ্রস্ততার মান দরকার ২৫.১, যা ইতোমধ্যেই অর্জন করেছে বাংলাদেশ। আর মানবসম্পদ উন্নয়নে প্রায় ৬৬ পয়েন্ট দরকার হলেও বাংলাদেশের আছে ৬৩.৮ পয়েন্ট।

Reneta

এ অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদের বিরোধীদল জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ তাগিদ দেন তিনটি শর্ত পূরণের।

এর আগে রপ্তানি আয় বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল ২০১৫ পাস হয় সংসদে।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থমন্ত্রীপ্রধানমন্ত্রীবিশ্বব্যাংকস্বল্পোন্নত দেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ছারছীনা পীর সাহেবের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT