চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর খুনিদের পাশে রেখেছেন: রিজভী

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১২:৫৯ অপরাহ্ণ ১৮, মে ২০১৭
রাজনীতি
A A

১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে যারা নির্মমভাবে খুন করেছে তাদেরকে এখন প্রধানমন্ত্রী নিজের আশপাশে জায়গা করে দিয়েছেন বলে দাবি করেছেন বিএনপির  জ্যেষ্ঠ মহাসচিব রিজভী আহমেদ। এই খুনিদের থেকে প্রধানমন্ত্রীকে সর্তক থাকার পরামর্শও দিয়েছেন বিএনপির এই নেতা।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে দলটির মুখপাত্র জ্যেষ্ঠ মহাসচিব রিজভী আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার পর যারা ডুগডুগি বাজিয়েছিলো তাদের আপনি মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ জায়গায় রেখেছেন। যে জেনারেল শফিউল্লাহর কাছে বঙ্গবন্ধু সাহায্য চেয়েছিলেন অথচ তিনি সেদিন বঙ্গবন্ধুকে প্রাচীর টপকে পালিয়ে যেতে বলেছিলেন, তাকেই আপনি পাশে রেখেছেন। অথচ আপনি এ কারণে বিএনপিকে দোষারোপ করছেন!’

রিজভী বলেন, ‘আপনার বাবার খুনিদের আপনিই আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। বঙ্গবন্ধুর রক্ত ডিঙ্গিয়ে আপনার মন্ত্রীসভায় স্থান করে নিয়েছেন তারা। তাদের কাছ থেকে সতর্ক থাকুন। বিএনপির প্রতি দোষারোপ করার বদলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন। সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’

বুধবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেছিলেন, জিয়া এবং মোস্তাকসহ বঙ্গবন্ধুর মন্ত্রিসভার অনেকেই ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিলো। তাদের ঘরের শত্রু বিভীষণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস তাদের ক্ষমা করেনি। এর প্রেক্ষিতে বিএনপির এই নেতা উপরোক্ত কথা বলেন।

এছাড়া চালের মূল্যবৃদ্ধিতে বিএনপির কলকাঠি নাড়া বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি কলকাঠি নাড়লে যদি চালের দাম বেড়ে যায়, তাহলে আপনারা সরকারে আছেন কেন? নিজেদের অকর্মণ্যতা আড়াল করতে অন্যের ঘাড়ে দোষ চাপানো আপনাদের স্বভাবজাত অভ্যাস।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিরিজভী আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT