আগামী ১৩ অক্টোবরের নিকটবর্তী সময়ে বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি এস.কে সিনহা।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।
গত রোববার ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও তার স্ত্রী সুষমা সিনহা তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। যার মেয়াদ ২০২০ সালের অক্টোবর পর্যন্ত।
এরআগে এক মাস অবকাশকালীন ছুটি কাটিয়ে সর্বোচ্চ আদালত খুললে ২ অক্টোবর শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে আবার এক মাস ছুটি প্রয়োজন উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির বরাবর আবেদন করেছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবর্তমানে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।







