চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতি মানেন, অন্যরা মানবেন কবে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:১১ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

দেশের বিদ্যমান বাস্তবতায় মন্ত্রী, এমপিসহ ভিআইপিদের উল্টোপথে চলাচল প্রায়ই শিরোনাম হয়। ভিআইপিরা উল্টোপথে চলাচল করায় যানজট ও দুর্ঘটনা বাড়ে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও একাধিকবার স্বীকার করেছেন। এরপরও যখন উল্টোপথে চলাচল বলতে গেলে কমছে না, তখন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শোনালেন দায়িত্বশীলতা ও আশার কথা।

তিনি বলেছেন: ‘আমি কখনোই রাস্তায় উল্টো পথে গাড়ি নিয়ে আসি না।’ প্রধান বিচারপতির এই অবস্থানকে আমরা সাধুবাদ জানাই।

তবে এটা অস্বীকার করার উপায় নেই যে, ঢাকার অন্যতম প্রধান ভোগান্তির নাম যানজট। এর ফলে রাস্তায় কোটি কোটি কর্মঘণ্টার অপচয় হয়। সোমবার এমনই এক পরিস্থিতির অবতারণা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে।

সোমবার সকাল ৯ টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে দিনের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়। কিন্তু একের পর এক কয়েকজন আইনজীবীর পক্ষ থেকে কার্যতালিকাভুক্ত মামলা শুনানির জন্য সময় (শর্ট পাসওভার) চাওয়া হয়। আর এই শর্ট পাসওভার চাওয়ার জন্য কারণ হিসেবে আইনজীবীদের পক্ষ থেকে ট্রাফিক জ্যামের কথা উল্লেখ করা হয়।

একপর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন তার মামলা মুভ করার জন্য আপিল বেঞ্চের ডায়াসে আসেন। এসময় এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতির উদ্দেশে বলেন: ‘সরি মাই লর্ড। একটু দেরি হয়ে গেল, আজ রাস্তায় অনেক জ্যাম ছিল।’

এসময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন: ‘আমরা তো ঠিক সময়েই কোর্টে আসি।’

Reneta

জবাবে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন: ‘মাই লর্ড, আপনারা তো উল্টো পথেও আসতে পারেন। তখন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন: ‘না, না, না। আমি কখনোই রাস্তায় গাড়ি নিয়ে উল্টোপথে আসি না।’

দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে বিশেষ করে রাজধানীতে উল্টোপথে চলার তালিকায় ইতোমধ্যে সিনিয়র সচিব, পুলিশের ডিআইজি, সেনাবাহিনী এবং নৌবাহিনীসহ প্রায় সব খাতের ভিআইপিদের গাড়ি দেখা গেছে। নিয়ম ভাঙার প্রতিযোগিতার এই সময়ে দায়িত্বশীলরা প্রধান বিচারপতির এই অবস্থান থেকে শিক্ষা গ্রহণ করবেন বলেই আমরা আশা করি।

একইসঙ্গে যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT