চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান টার্গেট ভয়ংকর দুই শ মাদক ব্যবসায়ী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ৩১, মে ২০১৮
বাংলাদেশ
A A

মাদকবিরোধী চলমান অভিযানের প্রধান টার্গেট কারা? পুলিশ বলছে, পাচারকারীদের পাশাপাশি পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনতে অভিযান চলছে। কে কোন দলের সদস্য, জনপ্রতিনিধি কিংবা কোন পেশার লোক; তা দেখা হচ্ছে না।

সাবেক পুলিশ কর্মকর্তারা চলমান অভিযানকে ইতিবাচক হিসাবে দেখলেও প্রচলিত আইনে সব অপরাধীর বিচার নিশ্চিত করতে বলেছেন।

রমজানের প্রথম দিন থেকেই দেশব্যাপী চলছে মাদকবিরোধী অভিযান। পুলিশ, র‌্যাবসহ ৫টি সংস্থার করা তালিকা অনুযায়ী অভিযান চলছে।

Banglabid

পৃষ্ঠপোষকদের তালিকায় সরাসরি মাদক ব্যবসায়ী ছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও আছে।

কর্মকর্তারা বলছেন, সব তালিকায় নাম রয়েছে এমন ভয়ংকর দুই শ মাদক ব্যবসায়ী এবং পৃষ্ঠপোষকরাই প্রধান টার্গেট। এর মধ্যে একশ’র বেশি এরই মধ্যে নিহত। এছাড়া গ্রেপ্তার হয়েছে ১৩ হাজার, মামলা হয়েছে ৭ হাজারের বেশি।

এতো প্রাণহানির ঘটনায় প্রশ্ন উঠেছে কেন সবাইকে প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করা যাচ্ছে না? কারণ হিসেবে পুলিশ সদর দপ্তর বলছে, শীর্ষ মাদক ব্যবসায়ীরা অস্ত্রের ভাণ্ডারও গড়ে তুলেছে। অভিযানে এদের গ্রেপ্তারই গুরুত্ব দেয়া হচ্ছে বেশি।

Reneta

দেরিতে শুরু হলেও চলমান অভিযান সমাজের বিভিন্ন স্তরে ভাল প্রভাব ফেলেছে বলে মনে করছেন পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা। তবে মাদকের অংকুরকে সমূলে উৎপাটন করতে বড় ছোট সবাইকে আইনের আওতায় আনার পরামর্শ তাদের।

আরও দেখুন মোরছালীন বাবলার ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT