চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমে কোভিশিল্ড, দ্বিতীয় ডোজে কোভ্যাক্সিন দিলে আরও কাজ হচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন মিলিয়ে টিকা নিলে কার্যকারিতা বেশি হয়। ভারতের কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) নতুন একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।

তাদের তথ্য অনুযায়ী, একই টিকার দুটি ডোজ নেওয়ার পরিবর্তে কোভিশিল্ড, কোভ্যাক্সিন মিলিয়ে নিলে শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়।

এনডিটিভি তথ্যের ভিত্তিতে, ভারতের বিভিন্ন জায়গায় করোনা টিকার দুটি ডোজ দেওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহারের মতো রাজ্যে অভিযোগ উঠেছে, প্রথম ডোজে কোভিশিল্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজে আবার দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। কোথাও আবার প্রথমে কোভ্যাক্সিন এবং পরে কোভিশিল্ড দেওয়ার অভিযোগ উঠেছে।

সেই পরিস্থিতিতে ভারতের উত্তরপ্রদেশের ১৮ জনের উপর সেই পরীক্ষা চালিয়েছিল আইসিএমআর। তাতে প্রথম ডোজ হিসেবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার টিকা কোভিশিল্ড প্রদান করা হয়েছিল। ছ’সপ্তাহের ব্যবধানে দেওয়া হয়েছিল ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিন। তারপর প্রাপ্য পরিসংখ্যানের তুলনা করা হয়।

আইসিএমআরের থেকে জানানো হয়েছে, গবেষণার জন্য বিভিন্ন বয়সের ১৮ জনকে বেছে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ১১ জন পুরুষ এবং সাতজন ছিলেন। কিন্তু পরে দু’জন সরে যান। সবমিলিয়ে গবেষণা প্রক্রিয়ায় ৯৮ জন স্বেচ্ছাসেবক ছিলেন। গবেষণাপত্রে জানানো হয়েছে, যাদের কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দেওয়া হয়েছিল, করোনাভাইরাসের আলফা, বিটা এবং ডেল্টা প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডি বেশি ধরা পড়েছে। এমনকি অ্যান্টিবডির প্রতিক্রিয়াও বেশি মিলেছে।

সেই গবেষণার প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সমীর ভাটিয়া বলেছেন, ‘দুটি টিকাই একই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। দুটি টিকা মিলিয়ে দেওয়ার বিষয়টি জনসাধারণের জন্য কার্যকরী হতে পারে এবং টিকা নিয়ে দ্বিধাবোধ কাটাতে সাহায্য করতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা টিকাকরোনার ডেল্টা ধরনকোভিশিল্ডকোভ্যাক্সিনদুই ডোজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT