চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার কলকাতার ছবিতে গাইলেন কোনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

এ প্রজন্মের বেশিরভাগ শিল্পী যখন মিউজিক ভিডিওর পিছনে ছুটছেন, সোমনুর মনির কোনাল তখন ব্যস্ত সিনেমার গানে। এই শিল্পী মনে করেন, সিনেমার গানগুলো দীর্ঘদিন শ্রোতারা মনে রাখেন। গেল ঈদে  কোনালের গাওয়া সিনেমার তিনটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

গানগুলো হলো মুক্তি প্রতীক্ষিত ছবি ‘যদি একদিন’-এর ‘পারবো না আমি তোমার হতে’, ‘ক্যাপ্টেন খান’ ছবির ‘এমন করে কেন তাকাও’ ‘জান্নাত’-এর ‘খুব বলতে ইচ্ছে হয়’। ওই রেশ কাটতে না কাটতেই ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-এর এই গায়িকা প্লেব্যাকের সুযোগ করে নিয়েছেন কলকাতার ছবিতে।

বাংলাদেশের পরিচালক মিনহাজুল ইসলাম অভি প্রথমবার কলকাতায় ছবি নির্মাণ করতে যাচ্ছেন। এই ছবির নাম ‘হৃদয়ের গহীনে’। পুরোপুরি কলকাতার ওই ছবিতে অভিনয় করবেন সেখানকার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত, সোহিনী সরকার এবং বাংলাদেশ থেকে অভিনয় করবেন  চিত্রনায়ক ফেরদৌস।

গানটি নিয়ে চ্যানেল আই অনলাইনকে কোনাল বলেন, এটা পাহাড়ি ধাঁচের গান, খুবই সুন্দর। গানের কথা ও শব্দ চয়নগুলো একেবারেই অন্য রকম। এ গানের সুর করেছেন নাভেদ পারভেজ, লিখেছেন অনুরূপ আইচ। তিনি বলেন, গানের কিছু জায়গায় ফিউশন আছে, ম্যান্ডোলিন আছে। শুনলেই মনে হবে পাহাড়ে বসে আছি।

সংগীত পরিচালক নাভেদ ও কোনাল

কোনাল জানিয়েছেন, এই প্রথম তিনি কলকাতার ছবির জন্য গান করলেন। বলেন, দেশের বাইরের ছবিতে গান করলেও আমি ভয়েস দেওয়ার সময় ওসব নিজের মাথায় রাখিনি। সংগীত পরিচালক আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছেন আমি সেভাবেই গেয়েছি। আমি চেষ্টা করেছি আমার কণ্ঠে গানের ভেতরের ইমোশন ফুটিয়ে তুলতে।

সবমিলিয়ে হৃদয়ের সমস্ত এক্সপ্রেশন দিয়ে গানটি গেয়েছেন কোনাল। বাংলাদেশের শ্রোতারা কোনালের কণ্ঠ যেভাবে গ্রহণ করেছেন, এই শিল্পী বিশ্বাস করেন কলকাতার শ্রোতারাও তার কণ্ঠ সেভাবেই গ্রহণ করবেন।

Reneta

ছবির পরিচালক মিনহাজুল ইসলাম অভি জানান, ছবির গল্প, চিত্রনাট্য তার নিজেরই। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ‘হৃদয়ের গহীনে’ ছবির শুটিং শুরু হবে। কোনাল যে গানটি রেকর্ডিং করেছেন তার সঙ্গে থাকবেন আরেক শিল্পী ইমরান।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানকোনালরজতাভ দত্তলিড বিনোদনশ্রীলেখা মিত্রসোমনুর মনির কোনালসোহিনী সরকারসৌমিত্র চ্যাটার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT