চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনেই ৫০ কোটি আয়ের আশায় ‘থাগস অব হিন্দুস্তান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

আর মাত্র ১দিন বাকি! চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘থাগস অব হিন্দুস্থান’ মুক্তি পেতে যাচ্ছে ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে। দীপাবলি উপলক্ষ্যে আগামীকাল ৮নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে কাঙ্খিত এই সিনেমাটি। ছবিটি নিয়ে ইতোমধ্যেই বেশ উচ্চাশা কাজ করছে পরিবেশকদের মধ্যে।

৩০০ কোটি রুপির বাজেটের সিনেমায় প্রথম দিনেই ৫০ কোটি রুপি আয়ের লক্ষ্য প্রযোজক ও পরিবেশকদের। মুক্তির কয়েকদিন আগেই আয়ের এই হিসাব করে ফেলেছেন তারা।

এই উচ্চাশা শুধুমাত্র বাজেটের কারণে নাকি অন্যকিছুর জন্য, এ বিষয়ে ‘থাগস অব হিন্দুস্থান’ ছবির পরিবেশক অক্ষয় রথি বলেছেন, ‘ছবির প্যাকেজের দিকে তাকিয়ে দেখুন, কারা অভিনয় করেছেন? গল্পটা কী নিয়ে? এ ছবি প্রথম দিনে আয়ের সব রেকর্ড না ছাড়িয়ে কি পারে? তাছাড়া যশরাজ ফিল্মসের ছবি বলে কথা।’

চলচ্চিত্র ব্যবসা বিশেষজ্ঞ তরণ আদর্শ রথির সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, ‘এ ছবি দর্শক দেখবেন, টিকিট নিয়ে হাহাকার পড়ে যাবে, হতে পারে আরও অনেক কিছুই। যশরাজ ফিল্মস, আমির, অমিতাভ, ক্যাটরিনা—সব মিলিয়ে এ ছবির প্রথম দিনের আয় রেকর্ড গড়বে।’

ব্যবসা বিশেষজ্ঞ আমোদ মেহরা বলেছেন, সব মিলিয়ে প্রথম দিন এ ছবির আয় ৫০ কোটি রুপি হওয়ার কথা। আর প্রথম চার দিনে এটি ১৫০ থেকে ২০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। তবে সোমবারে গিয়ে বোঝা যাবে আসল অবস্থা। এখন কেবল অপেক্ষার পালা, দেখা যাক কী হয়!

এই ছবিতে প্রথমবারের মতো অমিতাভ বচ্চন ও আমির খান একসঙ্গে অভিনয় করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআমির খানথাগস অব হিন্দুস্থানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT