চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যেক উপজেলায় স্টেডিয়াম তৈরি হবে: বীরেন শিকদার

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৪:৪৮ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশের ৪৯০টি উপজেলার সবগুলোতেই স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

প্রতিমন্ত্রী মঙ্গলবার চ্যানেল আই পরিদর্শনে এসে একান্ত সাক্ষাতকারে চ্যানেল আই অনলাইনের কাছে এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরি ছাড়াও ১৯০টি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করা হবে। যা খুব শীঘ্রই শুরু করা হবে।’

বাংলাদেশের মানুষের জনপ্রিয় ও প্রাণের খেলা ফুটবল। ফুটবলকে কেন তুলে আনা যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, ‘আমরা চাই ফুটবল তার হারানো গৌরবে ফিরে আসুক। ফুটবল উন্নয়নে আমরা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ২২ হাজার খেলোয়াড়ের মধ্য থেকে ১৬০ জনকে জাতীয় পর্যায়ে নিয়ে এসেছি। এখান থেকে ৬০ জনকে বাছাই করে বিকেএসপিতে ট্রেনিং করানো হবে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ফুটবলসহ খেলাধুলার উন্নয়নের পক্ষে। প্রধানমন্ত্রী সবময়ই আমাকে উপদেশ দেন দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ঘটাতে। আমরাও চাচ্ছি যেন দেশের এক কোটি মানুষের মধ্য থেকে অন্তত একজন ফুটবলার উঠে আসে।’

বাংলাদেশের খেলাধুলার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এখন খেলাধুলায় পিছিয়ে নেই। আমাদেরকে সবাই এখন সমীহ করে।’

Reneta


ফুটবলার বাছাই প্রক্রিয়ায় যারা থাকে তারা কতোটুকু জানা শোনা এমন প্রশ্নের জবাবে বীরেন শিকদার বলেন, ‘মেধা অন্বেষণ প্রক্রিয়াতে দেশের সবচেয়ে ভালো কোচ ও বিদেশী কোচ থাকে। আসলে কোচদের উন্নয়নে দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই। একমাত্র ভারতে রয়েছে। আমি সেখানে গিয়েছিলাম, আমরা চাচ্ছি যে কোচ এবং খেলোয়াড়দের জন্য দেশে আন্তর্জাতিক মানের ভালো প্রতিষ্ঠান তৈরি করতে। আমারা শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রকে আধুনিকায়নের জন্য কার্যকরী নীতিমালা গ্রহণ করেছি।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমাদের গ্রামীণ অপ্রচলিত খেলাধুলার মান বাড়ানো জন্যও আমরা নিয়োজিত রয়েছি। দেশে অনেক সংগঠন রয়েছে তারা যদি গ্রামীণ খেলাধুলার ব্যাপারে আমাদের সাহায্য করে তবে ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদ সব সময় তাদের পাশে থাকবে। আমারা ফুটবলসহ ৩১টি খেলা দেশবাসীর কাছে তুলে ধরার লক্ষ্য নিয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT