চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিশোধের মিশনে রাশিয়ার টার্গেট তুরস্কের অর্থনীতি

রেজাউল করিমরেজাউল করিম
৭:১২ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

যুদ্ধবিমান ভূপাতিত করার পর দুঃখ প্রকাশ না করায় প্রতিশোধ হিসেবে কোনো সামরিক পথে না হেঁটে তুরস্কের অর্থনীতিতে আঘাত করতে চায় রাশিয়া। হামলার দায়ে তুরস্ককে নানাভাবে নিষিদ্ধ করারও পরিকল্পনা করছে দেশটি।

নিষেধাজ্ঞার আওতায় যৌথ বিনিয়োগ প্রকল্প বন্ধ করে দেওয়া হতে পারে। দু’দিনের মধ্যে নিষেধাজ্ঞার খসড়া তৈরি হয়ে যাবে জানিয়েছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। 

নিষেধাজ্ঞা কার্যকর হলে তুরস্কের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ ও খাবারসহ অন্যান্য পণ্য সরবরাহ সীমিত হয়ে যাবে। পর্যটন, পরিবহন, বাণিজ্য থেকে শুরু করে মানবিক যোগাযোগও বন্ধ হয়ে যেতে পারে।  

তুরস্কের গোলার আঘাতে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় রাশিয়া যে  কঠোর পথে এগুবে তা অনুমিত ছিল। অবস্থা বুঝে দুঃখ প্রকাশ না করলেও কিছুটা সুর নরম করে তুরস্ক জানায়, ভূপাতিত করার আগে তারা জানতো যে ওই বিমান রাশিয়ার।

কিন্তু রাশিয়ার অভিযোগ, বিমানে গোলা ছোঁড়া তুরস্কের পরিকল্পিত উস্কানি এবং তারা জানতো এই বিমান রাশিয়ারই।

ঘটনার জেরে তুরস্কের ওপর ব্যাপক পরিসরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিলো রুশরা।

Reneta

নিষেধাজ্ঞার আওতায় যৌথ বিনিয়োগ প্রকল্প বন্ধ করে দেওয়া হতে পারে জানিয়েছেন রুশ প্রধানমন্ত্রী।

ওই হামলাকে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করে তিনি বলেন, তুরস্কের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক নতুনভাবে চিন্তা করা হচ্ছে। আগামী দুদিনের মধ্যেই নিষেধাজ্ঞার খসড়া তৈরি হয়ে যাবে। 

তুরস্কের সঙ্গে আগেই সামরিক সম্পর্ক বাতিল করেছে রাশিয়া। কোনো রকম দুঃখ প্রকাশ না করায় ‍রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দুদেশের সম্পর্ক ‘খাদের কিনারায়’ ঠেলে দিয়েছে তুরস্ক।

অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথাও বলেছেন তিনি। তুরস্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্থনৈতিক অবরোধের কথা জানিয়েছেন রুশ কৃষি ও পররাষ্ট্রমন্ত্রী।

গত মঙ্গলবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রুশ যুদ্ধ বিমান এসইউ-২৪ ভূপাতিত করে তুর্কি বিমান বাহিনী। বিমানটি নামানোর আগেই তাকে সতর্ক করা হয়েছিলো বলে দাবি করেছে তুরস্কের সামরিক বাহিনী।

মস্কো বলছে, সিরিয়া অভিযানে নিয়োজিত থাকাকালে বিমানটিকে কোনো সতর্ক সঙ্কেত  দেওয়া ছাড়াই ভূপাতিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-তুরস্করাশিয়ার যুদ্ধ বিমানসিরিয়াসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT