আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে চ্যালেঞ্জ থাকলেও সাহস নিয়ে তা মোকাবিলায় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছ থেকে শপথ নেয়ার পর সিইসি সাংবাদিকদের বলেন, ‘সাংবিধানিক শপথ গ্রহণ করার যে বাধ্যবাধকতা কিছুক্ষণ আগে আমরা সে শপথ গ্রহণ করেছি। এই মুহূর্তে আমাদের ওপর দায়িত্ব অর্পিত হয়ে গেছে। আগামী নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘প্রতিটি নির্বাচনই একটা চ্যালেঞ্জ। মানুষের জীবনটাও একটা চ্যালেঞ্জ। কোনো চ্যালেঞ্জই ভয় পেলে হবে না। চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে।’






