চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারণার যে কারণে প্লট-ফ্ল্যাটে আস্থাহীনতা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৩:৫৪ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৫
অর্থনীতি
A A

অন্যদের অভিজ্ঞতায় প্রতারিত হওয়ার ভয়ে ও আস্থার সংকটের কারণে প্রবাসীরা পুঁজিবাজার ও আবাসন খাতে বিনিয়োগ করছেন না। বিনিয়োগ সুরক্ষার ব্যবস্থা নেয়া হলে প্রবাসীরা দেশে তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবে বলে বিনিয়োগ বিশেষজ্ঞরা মনে করছেন।

আজ শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর অনাবাসী বাংলাদেশী (এনআরবি) আয়োজিত ‘পুঁজিবাজার ও আবাসন খাতে প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগ’ শীর্ষক আলোচনা সভা। দেশে প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে বিশ্বজুড়ে ধারাবাহিক সম্মেলনের অংশ হিসেবে সেন্টার ফর এনআরবি’র এমন আয়োজন।

দেশে বিনিয়োগের অন্যতম দুই খাত পুঁজিবাজার ও আবাসন খাতে প্রবাসীদের বিনিয়োগে সম্ভাবনা তুলে ধরা হয় সম্মেলনে। তবে বিনিয়োগ করা অর্থের নিশ্চয়তা নিয়ে শংঙ্কার কথাই উচ্চারিত হয় বেশি।

সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান সেকিল চৌধুরী বলেন, এনআরবিদের যে অ্যাকাউন্টসগুলো আছে, সেখানে বিশ্বাস করে আপনারা টাকাগুলো রাখেন, আমানত হিসেবে রাখা টাকাগুলো যেন ব্যাংক ম্যানেজার খেয়াল রাখেন।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান বলেন, অনেকে আবার টাকাও ফেতর পাচ্ছে না আবার জমির কোনো ফয়সালা হচ্ছে না। যিনি বাইরে বসে আছেন, যিনি টাকা দিচ্ছেন তার জন্য কি হবে। কিন্তু রিহ্যাবের ক্ষেত্রে কে নিবে এই অ্যাকশন? কেউ কিন্তু নেই।

প্রবাসী আলী মামুন সরকার বলেন, রাস্তাগুলো সিকিউর করে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মার্কেটে যদি সুবিধা করে দেওয়া যায় তাহলে এনআরবিরা আবারো আগ্রহ বোধ করবে।

Reneta

সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, শেয়ার বাজারে আসতে না পারায় হাউজিং সেক্টরে দূরদৃষ্টি সম্পন্ন নীতিমালার অভাব রয়েছে। এক্ষেত্রে আমারা সরকারের সহযোগিতা চাই।

ঢাকা স্ট্রক এক্সচেঞ্জের সাবেক সহ সভাপতি বলেন, এনআরবিদের জন্য যারা অ্যাকাউন্ট খুলবে তাদের দেশের যে কোন ব্যাংকে ফিজিক্যালি উপস্থিত হতে হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, প্রবাসীরা যাতে সহজে ও নিরাপদে রেমিট্যান্স পাঠাতে পারেন সেইজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। প্রবাসীদের বিনিয়োগেও বিশেষ সুবিধার কথা জানান তিনি।

তিনি বলেন, প্রবাসীকে যদি সেবা না দেন, বাংলাদেশ ব্যাংক কিন্তু এখন এমন এক ব্যবস্থা করেছে আপনাদের কোনো উপায় নেই। আমরা কাস্টমার ইন্টারেস্ট প্রটেকশন সেন্টার (সিআইবিসি) করেছি। গত বছর প্রায় তিন হাজারেরও বেশী আমরা অভিযোগ পেয়েছিলাম। শুধু প্রবাসীদের কাছ থেকে না সারা দেশ থেকেই। সেই অভিযোগ আমরা ৯৯.৯৯ ভাগ পর্যন্ত নিষ্পন্ন করেছি।

তবে আবাসন খাত ও পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে নেতিবাচক ব্র্যান্ডিং বদলাতে না পারলে দেশীয় বা প্রবাসী কোন বিনিয়োগই হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনআরবি
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT