চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রণব মুখার্জির স্মরণে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রীয় শোক পালনের জন্য বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।

সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানেও আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার।

গত সোমবার ভারতের সেনা হাসপাতালে প্রণব মুখর্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১০ অগাস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মস্তিস্কে জমাট বাঁধা রক্ত সরাতে একটি অস্ত্রোপচার করা হয়েছিল। বাড়িতেই পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন প্রণব মুখার্জি। সেই সাথে তার দেহে করোনাভাইরাস পজিটিভ ছিলো।

Reneta

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

দীর্ঘদিন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ও গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে থাকার পরে ২০১২ সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। তিনি ভারতের ১৩তম রাষ্ট্রপতি।

২০১৯ সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান-‘ভারতরত্ন’ দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কংগ্রেসপ্রণব মুখার্জিবাংলাদেশভারতভারতরত্নরাষ্ট্রপতিরাষ্ট্রীয় শোক
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT