চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রণব মুখার্জির মৃত্যুতে বলিউডে শোক, সোশ্যাল মিডিয়ায় তারকাদের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

তার মৃত্যুতে ভারতে নেমেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা।

অনিল কাপুর লিখেছেন, ‘সাবেক মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন দেশপ্রেমী ও ভালো নেতা। তার পরিবারের জন্য সমবেদনা ও প্রার্থনা।’

রিতেশ দেশমুখ একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে প্রণব মুখার্জির হাত থেকে পুরস্কার নিতে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ মন খারাপ হয়েছে খুব। কাজের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। পরিবারের জন্য সমবেদনা।’

মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ছিলেন। পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই। আপনার আত্মা শান্তি পাক।’

পুরষ্কার গ্রহণ করার ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘খবরটা মেনে নিতে পারছি না। উনি সারাজীবন আমাদের স্মৃতিতে জীবিত থাকবেন।’

Reneta

করণ জোহর টুইট করেছেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করি স্যার। এই দেশের প্রতি আপনার নিষ্ঠা এবং সম্মানের জন্য আপনাকে স্যালুট।’

হুমা কোরেশী লিখেছেন, ‘প্রণব মুখার্জির প্রয়াণের খবরে মন খারাপ। তার পরিবার ও বন্ধুদের জানাই সমবেদনা। আত্মার শান্তিকামনা করি।’

গুরুতর অসুস্থ হয়ে গভীর কোমায় ছিলেন প্রণব মুখার্জি। করোনাভাইরাসও পজিটিভ ছিলেন তিনি। মস্তিষ্কে সার্জারির একদিন পর তার মৃত্যু হয়।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। তিনি ভারতের ১৩তম রাষ্ট্রপতি।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।

Jui  Banner Campaign
ট্যাগ: অনিল কাপুরকঙ্গনাকরণ জোহরপ্রণব মুখার্জিমাধুরী দীক্ষিতরিতেশ দেশমুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT