চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে সন্ত্রাসী হামলায় বিশ্বনেতাদের নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের রাজধানী প্যারিসের জাতীয় স্টেডিয়াম, আর্টসেন্টার, রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন, জার্মানীর চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতারা তীব্র নিন্দা প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্যারিসের এই সন্ত্রাসী হামলাকে ‘নিরপরাধ নাগরিকের উপর ভয়াবহ আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই ঘটনাকে একটি বড়সড় ধাক্কা হিসেবে অভিহিত করে বলেন, আমরা আমাদের যথাসাধ্য সাহায্য করবো।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে এমন হামলাকে ‘ঘৃণ্য’ উপমা দিয়ে বলেন, তিনি ফ্রান্সের সরকার ও জনগণের পাশে থাকবেন।

আর্টসেন্টারে জিম্মি করে রাখা মানুষদের দ্রুত উদ্ধার করার এবং অপরাধীদের ন্যায়বিচারের আওতায় আনার জন্য সবধরণের চেষ্টা করারও অনুরোধ জানান তিনি।

জার্মানীর চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলও এই ঘটনায় শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে তিনি জানান, ফ্রান্স সরকারের পাশেই আছি আমরা।

Reneta

এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনায় শোক প্রকাশ করে ফ্রান্সের পাশেই আছেন বলে জানান।

তবে এমন হত্যাকাণ্ডের পর আক্রমণকারীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিসে সন্ত্রাসী হামলাফ্রান্সে সন্ত্রাসী হামলাশার্লি হেবদো
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT