চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিস জলবায়ু চুক্তি প্রত্যাহারের বিষয় জাতিসংঘকে জানালো যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A

প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক ঘোষণায় জানানো হয়, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে জানিয়েছে বিশ্বের অন্যতম গ্রিন হাউজ নিঃসরণকারী এই দেশ।

অবশ্য শুক্রবারের এই ঘোষণাটিকে প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। কেননা নিয়মানুসারে কোন সদস্য দেশ ২০১৯ সালের ৪ঠা নভেম্বরের আগে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারবে না। আর তখন বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেও তারপর বের হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে আরও এক বছর সময় লেগে যাবে।

অর্থাৎ ২০২০ সালের শেষভাগে আমেরিকা যখন পুরোপুরি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যেতে সক্ষম হবে, ততদিনে দেশটিতে আরেকটি প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হওয়ার পর কয়েক সপ্তাহ পেরিয়ে যাবে।

Banglabid

তখন যদি নতুন কোন ব্যক্তি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন, তিনি আবার এই চুক্তিতে পুনরায় যুক্ত হবার সিদ্ধান্ত নিতে পারেন।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, তারা সব নিয়ম মেনে এই চুক্তি থেকে বের হবে।

Reneta

গত জুন মাসে হোয়াইট হাউজে দেয়া এক ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করবেন।

ট্রাম্পের যুক্তি, এই চুক্তি যুক্তরাষ্ট্রকে ‘শাস্তি’ দিচ্ছে এবং লাখ লাখ মানুষকে চাকরিচ্যুত করছে। তবে গত জুন মাসে ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিলে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পপ্যারিস জলবায়ু চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT