চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক খাতে কমছে রপ্তানি, চাকরি হারাচ্ছে শ্রমিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশের তৈরি পোশাক খাতে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক ক্রেতাদের জোট অ্যাকর্ড। সংস্থাটির স্বেচ্ছাচারিতায় নানা অজুহাতে পোশাক কারখানায় সতর্কবার্তা দিচ্ছে। এতে পোশাক রপ্তানি কমছে এবং শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এমন অভিযোগ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘পোশাক কারখানার অগ্নিনিরাপত্তা’ নিয়ে এক কর্মশালা শেষে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। সেসময় অ্যাকর্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

রুবানা হক বলেন, অ্যাকর্ড ২০১৩ সাল থেকে বাংলাদেশে কাজ শুরু করেছে। তখন থেকেই ইলেকট্রিক্যাল কন্ডিশন, বিল্ডিং কনস্ট্রাকশন এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থায় অ্যাকর্ড যেসব শর্ত দিয়েছিল, সব শর্ত মেনে আমরা কাজ করেছি। তারা এতে খুব বেশি আপত্তি করেনি। কিন্তু কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে তারা একের পর এক শর্ত আরোপ করছে। তারা আগের দেওয়া শর্ত থেকে সরে গিয়ে ২০১৭-১৮ তে একের পর এক নতুন শর্ত আরোপ করেছে।

‘‘তাদের (অ্যাকর্ড) সঙ্গে আমাদের নতুন করে হওয়া চুক্তিতে একসঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু তারা কোনো আলোচনা ছাড়াই নতুন নতুন শর্ত জুড়ে দিচ্ছে। বিজিএমইএর অজান্তেই গঠন করা হয়েছে অ্যাকর্ডের প্রোটোকল। এছাড়া অগ্নিনিরাপত্তার বিষয়ে অ্যাকর্ড কারখানাগুলোর ওপর নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে।

বিগত ৬ বছরে অ্যাকর্ড ১ হাজার ৬শ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২শ প্রতিষ্ঠানকে পরিদর্শন সনদ দিয়েছে। গত ৮ মে থেকে তারা সময় বাড়িয়ে ২৮১ দিনের সময় নিয়েছে ১ হাজার ৪শ প্রতিষ্ঠান পরিদর্শন করতে। এটা কীভাবে সম্ভব?”

Reneta

বিজিএমইএ সভাপতি বলেন, বিজিএমইএর সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই ৪শ কারখানাকে সতর্ক করেছে অ্যাকর্ড। এসব কারখানার নকশা, বিল্ডিং সেফটি, ফায়ার সেফটির পরও টেস্টিংয়ে ফেল দেখানো হচ্ছে। এ কারণে পোশাক রপ্তানির আদেশ ও কারখানার ব্যবসা কমছে। অন্যদিকে শ্রমিকরাও চাকরি হারাচ্ছেন।

রুবানা হক বলেন, বাংলাদেশে কাজ শুরুর পর যে কাজটি তাদের (অ্যাকর্ড) ৫ বছর আগে শেষ করার কথা ছিল, সেটি এখনো তারা করছে, যা পোশাক খাতের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। তাই অ্যাকর্ডের এসব একতরফা সিদ্ধান্ত নেওয়া বন্ধ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাকর্ডতৈরি পোশাকবিজিএমইএরুবানা হক
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT