চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক কারখানার সক্ষমতা বাড়াতে কাজ করবে বিজিএমইএ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২২
অর্থনীতি
A A

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), জার্মান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্টারপ্রাইজ জিআইজেড এবং পার্টিসিপ জিএমবিএইচ বিজিএমই’র সদস্যভূক্ত কারখানার পার্টিসিপেশন কমিটি, সেফটি কমিটি এবং এন্টি-হ্যারাসমেন্ট কমিটির সক্ষমতা বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে। 

বৃহস্পতিবার রাজধানীর গুলশান পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, জিআইজেড প্রকল্প সমন্বয়কারি ড. মাইকেল ক্লোড এবং পার্টিসিপ জিএমবিএইচ সিনিয়র উপদেষ্টা মো. মঞ্জুর মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মারকের লক্ষ্য হলো- উল্লেখিত কমিটিগুলোর প্রতিটিতে শ্রমিক ও ব্যবস্থাপনা প্রতিনিধিদের মধ্যে একটি সু-সম্পর্ক সম্পর্ক গড়ে তোলা এবং সেটা রক্ষা করা।

স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের অধীনে বিজিএমইএ’র মাষ্টার ট্রেইনার যারা ইতোমধ্যে ৫দিনের টিওটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তারা অংশগ্রহণকারী সদস্য কারখানা কমিটিগুলোর সক্ষমতা বাড়াতে এবং কমিটিগুলো যাতে আরও কার্যকরী ভাবে কাজ করতে পারে, সে লক্ষ্যে কমিটিগুলোর সদস্যদের প্রশিক্ষণ প্রদান করবে।

ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাক শিল্প বিগত ৮ বছরে কর্মক্ষেত্রের নিরাপত্তা, বিশেষ করে অগ্নি, বৈদ্যুতিক এবং স্থাপত্য নিরাপত্তা বিষয়ে নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছে এবং অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। এ বছরগুলোতে নিরাপত্তার সংস্কৃতি তৈরি করার জন্য প্রশিক্ষণ এবং সচেতনতা তৈরির ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছিলো। যা অগ্নিমহড়া, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য ইস্যু, সামাজিক সংলাপ এবং সুষ্ঠু শিল্প সম্পর্ক সবই কভার করে। এই উদ্যোগটি বিভিন্ন কমিটিকে আরও কার্যকরী করতে শ্রমিক ও ব্যবস্থাপনা প্রতিনিধিদের সক্ষমতা আরও বাড়াবে।

মাইকেল ক্লোড বলেন, ‘জিআইজেড এর উদ্দেশ্য হলো কারখানায় ব্যবস্থাপনা পর্যায়ের কর্মী, সুপারভাইজার এবং শ্রমিকদের মধ্যে সংলাপ এবং যোগাযোগের সুবিধাগুলোর বিষয়ে কারখানাগুলোকে অভিজ্ঞ করে তোলা। তাই, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে সামাজিক ও পরিবেশগত মান বিষয়ে উন্নত যোগাযোগ নিশ্চিতকরণ ও জেন্ডার ইস্যুগুলো এড্রেস করতে কমিটিগুলোর বিষয়ে বিজিএমইএ-এর সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’

Reneta

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক রাজীব চৌধুরী ও সাবেক পরিচালক এএনএম সাইফুদ্দিন এবং জিআইজেড সিনিয়র উপদেষ্টা সারওয়াত আহমেদ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT