চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোলানস্কির বিরুদ্ধে আবারও ধর্ষণের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

বিতর্ক যেন অস্কারজয়ী নির্মাতা রোমান পোলানস্কির পিছু ছাড়ছেই না। এবার ফ্রান্সের এক সাবেক মডেল ও অভিনেত্রী রোমান পোলানস্কির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। গত শুক্রবার (৮ নভেম্বর) এমন অভিযোগ করেন তিনি।

ভ্যালেন্টাইন মনিয়ার নামের সেই মডেল ও অভিনেত্রী ফ্রান্সের পত্রিকা লে প্যারিসিয়েন-এ জানিয়েছেন, টিনএজে সুইস স্কি রিসোর্টে পোলানস্কি ধর্ষণ করেছিলেন তাকে। ১৯৭৫ সালে তার বয়স যখন ১৮ ছিল, তখন এই ঘটনা ঘটেছে। খুবই নৃশংস ছিল সেই ঘটনা।

ভ্যালেন্টাইন মনিয়ার বলেছেন, পোলানস্কির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। ব্যক্তিগত কিংবা প্রফেশনাল কোনো সম্পর্ক ছিলনা, তাকে চিনতামও না।

পোলানস্কির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এই প্রথম নয়। ফরাসি-পোলিশ নির্মাতা রোমান পোলানস্কি ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী মার্কিন কিশোরী সামান্থা গাইমারকে ধর্ষণ করেছিলেন। সে বছরই রোমানকে লস অ্যাঞ্জেলস থেকে গ্রেপ্তারও করা হয়। প্রথমে অপরাধ স্বীকার না করলেও পরে স্বীকার করেন রোমান পোলানস্কি। তবে সাজা শুরু হওয়ার আগেই তিনি পালিয়ে চলে যান ফ্রান্সে। এই মামলায় ৪২ দিন জেলও খেটেছেন রোমান পোলানস্কি।

২০১০ সালে ব্রিটিশ অভিনেত্রী চারলোট লুইসও পোলানস্কির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। এছাড়াও ২০১৭ সালের আগস্টে মিটু মুভমেন্ট-এর সময় রবিন নামের এক নারী পোলানস্কির বিরুদ্ধে একই অভিযোগ তুলেন। একই বছরের সেপ্টেম্বরে সাবেক অভিনেত্রী রেনেট ল্যাঙ্গার পোলানস্কির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেন।

‘নাইফ ইন দ্য ওয়াটার’, ‘রোজমেরিস বেবি’, ‘চায়নাটাউন’, ‘দ্য পিয়ানিস্ট’-এর মতো চলচ্চিত্রের জন্য পোলানস্কি বিখ্যাত। ছয়বার অস্কার মনোনয়ন পাওয়া পোলানস্কি ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য একাডেমী পুরস্কারও জিতেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য পিয়ানিস্টধর্ষণফ্রান্সমিটুরোমান পোলানস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT