চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শিল্পে কমে গেছে চট্টগ্রামের আমদানি-রপ্তানি

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৫:০২ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৫
অর্থনীতি
A A

দেশের পোশাক শিল্পের আমদানি রপ্তানির ৯০ শতাংশই হয় চট্টগ্রাম দিয়ে। অথচ গত ৪০ বছরে দেশের পোশাক খাতের রপ্তানি আয়ে চট্টগ্রামের অবদান ক্রমান্বয়ে কমছে। দেশের মোট পোশাক রপ্তানিতে ২০ বছর আগেও চট্টগ্রামের অবদান ছিলো প্রায় ৪০ শতাংশ। অথচ এখন তার পরিমাণ মাত্র ১১ শতাংশ। চট্টগ্রামে তিনদিনের অ্যাপারেল ও সেফটি এক্সপোতেও তার লক্ষণ স্পষ্ট। প্রদর্শনীতে স্টল দেয়া বেশিরভাগ কোম্পানি চীন ও থাইল্যান্ডের এক্সেসরিজ কোম্পানি। দেশীয় উদ্যোক্তা হাতে গোনা।

চট্টগ্রামের উদ্যোক্তারা বলছেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটে ফ্যাক্টরি চালাতে হয় ডিজেলে। এ খাতে নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য চট্টগ্রামের বিশেষ গার্মেন্টস পল্লী প্রয়োজন বলে মনে করেন তারা।

চট্টগ্রামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অধীনে যেসব খালি জায়গা পড়ে আছে সেগুলোকে গার্মেন্টস শিল্পে ব্যবহারের জন্য সহজলভ্য করে দিলে পোশাক শিল্পের অনেক উন্নতি হবে বলে মনে করেন চট্টগ্রামের পোশাক শিল্প উদ্যোক্তা নজরুল ইসলাম।

চট্টগ্রামে কোন আন্তর্জাতিক ব্যবসায়ী সরাসরি আসতে পারেন না। তাদের আগে যেতে হয় ঢাকায়। আন্তর্জাতিক বিমানবন্দর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটলে আগামীতে চট্টগ্রামে পোশাক কারখানা আবারো বাড়বে বলে মনে করেন বিজিএমই’র পরিচালক সাইফুদ্দিন আহমেদ।

চট্টগ্রামের ছোট ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য মড়ার ওপর খাড়ার ঘায়ের মতো এসেছে জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শন। সেমিনারেও উঠে আসে এ বিষয়। সমস্যা সমাধানের জন্য বিজিএমই এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন বলে মনে করেন সেমিনারে অংশগ্রহণকারীরা। এক্ষেত্রে কম খরচে ঋণব্যবস্থায় সরকারকে এগিয়ে আসতে হবে। ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন রপ্তানি আয় করতে চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ দেশি বিদেশী বিশেষজ্ঞদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গার্মেন্টস শিল্পচট্টগ্রামবিজিএমই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ২ শিশুর মৃত্যু

মে ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

মে ২৬, ২০২৬

ইকোনমিক চেঞ্জ রেভল্যুশন দিয়ে আনা যায় না: আব্দুল হাই সরকার

মে ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও তীব্র করবে ইসরায়েল: নেতানিয়াহু

মে ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

মে ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT