চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরেরা ঘূর্ণিতে আড়াই দিনেই জিতল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার প্রথম ইনিংসের পরই ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। দেখার ছিল প্রোটিয়ারা লঙ্কানদের স্পিনঘূর্ণির সামনে কতটা প্রতিরোধ গড়তে পারে। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সেই প্রতিরোধ ৭৩ রানেই শেষ! শ্রীলঙ্কা ম্যাচটা জিতে নিয়েছে ২৭৮ রানের বিশাল ব্যবধানে।

গলে প্রথমদিনে ব্যাটিংয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরাও। লঙ্কানদের সেখান থেকে উদ্ধার করেন করুনারত্নে। দলের প্রথম ইনিংসে করা ২৮৭ রানের মধ্যে ১৫৮’ই তার। সেটিও ইনিংসের আগাগোড়া ব্যাট করে অপরাজিত থেকে।

পরে প্রোটিয়ারা একশর পরপরই অলআউট হয়ে যাওয়ায় দ্বিতীয় দিনেই জমে ওঠে সিরিজের প্রথম টেস্ট। এক উইকেট হারানো প্রোটিয়ারা দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে আটকে যায় ১২৬ রানেই। আর ৪ উইকেটে ১১১ রান নিয়ে দিন শেষ করে শ্রীলঙ্কা।

৬ উইকেট হাতে রেখে ২৭২ রানের লিড নিয়ে শুক্রবারের খেলা শেষ করা শ্রীলঙ্কা শনিবার গুটিয়ে যাওয়ার আগে যোগ করে আরও ৭৯ রান। পরে ৩৫১ রানের লক্ষ্যে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা গুটিয়ে গেছে মাত্র ৭৩ রানেই।

প্রথম ইনিংসে ফিফটি ছাড়া শেষ হয়েছিল সফরকারীদের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও একই। কেবল তিনজন দুঅঙ্কের দেখা পেয়েছেন। সর্বোচ্চ পেসার ফিনল্যান্ডারের অপরাজিত ২২। প্রথম ইনিংসে তার ব্যাটে এসেছিল দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান।

শ্রীলঙ্কার বোলিংয়ে প্রথম ইনিংসে নেতৃত্ব দিয়েছেন অফব্রেক বোলার দিলরুয়ান পেরেরা। ২৩ ওভারে মাত্র ৪৬ রান দেয়া এ ডানহাতি ৪ উইকেট নিয়ে সেরা ছিলেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩২ রানে আরও ৬ উইকেট নিয়েছেন। তাতে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পাশাপাশি এক টেস্টে এই নিয়ে দ্বিতীয়বার দশ উইকেটের দেখা পেলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসশ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT