চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেনাল্টিতে জিতল মেসি-সুয়ারেজহীন বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দুর্দান্ত শুরুর পর ২ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পেনাল্টিতে জিততে হল বার্সেলোনাকে। আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর পেনাল্টিতে টটেনহ্যাম হটস্পারকে ৫-৩ গোলে হারিয়েছে বার্সা।

মেসি-সুয়ারেজ না থাকায় এই ম্যাচে দলের দায়িত্ব পড়েছিল তরুণদের ঘাড়ে। সে দায়িত্ব কষ্টে হলেও পালন করেছেন তারা। ১৫ মিনিটে মুনিয়ের আল হাদ্দাদির গোলে লিড নেয় বার্সা। প্রথমার্ধের আঘাণ্টার মধ্যে অভিষিক্ত আর্থারের গোলে দ্বিতীয়বার লিড নেয় তারা। ২৯ মিনিটে চোখ ধাঁধানো এক গোল করেন ব্রাজিল থেকে এই মৌসুমেই উড়িয়ে আনা আর্থার।

২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। কিন্তু ফিরে এসে আর ধারটা ধরে রাখতে পারেনি। একাধিক আক্রমণ করলেও কাজের কাজ হয়নি। উল্টো ৭৩ মিনিটে কাতালানদের একটি গোল ফেরত দেন টটেনহ্যামের সাউথ কোরিয়ান তারকা সন হিউং-মিন।

Banglabid

দুই মিনিট পর ইংলিশ দলটিকে সমতায় ফেরান ফ্রান্সের উঠতি তারকা জর্জেস-কেভিন এন’কুদু। পরের ১৫ মিনিটে কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। তাতে টটেনহ্যামকে ৫-৩ গোল হারিয়ে দেয় বার্সা। স্প্যানিশ দলটির হয়ে জয়সূচক গোলটি করে মাত্র চারদিন আগে দলে ভেড়ানো ব্রাজিলিয়ান তরুণ ম্যালকম।

বার্সেলোনার জয়ে দিনে দুই রকম স্বাদ পেয়েছে ইংল্যান্ডের দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-৩ গোলে জিতেছে পেপ গার্দিওলার সিটি। আর লিগ প্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৪-১ গোলে হেরে গেছে হোসে মরিনহোর ম্যানইউ।

সাবানি ও রোবেনের গোলে ম্যাচের ২৪ মিনিটেই ২-০তে লিড নেয় বায়ার্ন। প্রথমার্ধের যোগ করা সময়ে এক গোল শোধ করেন সিটির বেনার্দো সিলভা। পরে ৭০ মিনিটে দলের জয়সূচক গোলটিও আসে তার পা থেকে। মাঝে দ্বিতীয়ার্ধের শুরুতে (৫১ মিনিটে) সিটির হয়ে সমতা ফেরান জার্মান তরুণ লুকাস এনমেচা।

Reneta

অন্যদিকে, ম্যাচের ২৮ মিনিটে সাদিও মানের পেনাল্টি গোলে এগিয়ে যায় লিভারপুল। তবে তিন মিনিট পরই ম্যানইউকে সমতায় ফেরান আন্দ্রেস পেরেইরা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ড্যানিয়েল স্টুরিজ, ৭৪ মিনিটে শেই ওজো এবং ৮২ মিনিটে এবারের নতুন রিক্রুট সুইজারল্যান্ডের জাদরান শাকিরি গোল করলে বড় জয় পায় ইয়ুগেন ক্লপের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT