চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেন কানাডা পুরস্কার পেলেন ব্লগার রায়হান আবীর

আরেফিন তানজীব আরেফিন তানজীব
২:২৭ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

মুক্তচিন্তা, ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে কাজ করা কানাডার লেখকদের সংগঠন পেন কানাডা ‘ক্যান ফিকো’ পুরস্কার পেলেন বাংলাদেশের লেখক ব্লগার আহমেদ রায়হান আবীর।

২০১৪ সাল থেকে কানাডায় অবস্থানরত মতপ্রকাশের স্বাধীনতা আদায়ের বিষয়ে যে বা যারা (ব্যক্তি বা প্রতিষ্ঠান) কাজ করেছেন তাদেরকে এ পুরস্কার দেওয়া হচ্ছে, রায়হান আবীর হচ্ছেন প্রথম বাংলাদেশি ব্লগার ও লেখক যিনি এ পুরস্কার পেলেন।

“অবিশ্বাসের দর্শন” এবং “মানুষিকতা” গ্রন্থের লেখক ও ব্লগার রায়হান আবীর আগামী অক্টোবর মাসের ২২ তারিখে টরোন্টোতে অনুষ্ঠেয় লেখকদের আন্তর্জাতিক সম্মেলনে এ পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কার হিসেবে তিনি এক হাজার কানাডিয়ান ডলার পাবেন।

পেন ‘ক্যান ফিকো’ পুরস্কারে নাম ঘোষণার পর চ্যানেল আই অনলাইনকে রায়হান আবীর বলেন, ‘বিজ্ঞান, যুক্তি, মানবতা প্রচারের জন্য নির্মমভাবে হারানো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরাই এ পুরস্কারের যোগ্য। অভিজিৎ, অনন্ত, রাজিব, নীল, বাবু, দীপন, জুলহাজ, তনয়, সামাদের দেখানো কাজ, অর্পিত দায়িত্ব যতোদিন বেঁচে আছি পালন করে যেতে চাই।’

রায়হান আবীর মুক্তমনা ব্লগার ও লেখক অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাশ সহ ঢাকায় অন্যান্য ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের হত্যাকাণ্ডের পরেও তিনি লেখালেখি অব্যাহত রেখেছেন। হত্যার হুমকি সত্ত্বেও ধর্মীয় মৌলবাদের বিপক্ষে তিনি তার লেখালেখির মাধ্যমে সমাজ পরিবর্তনে চেষ্টা অব্যাহত রেখেছেন; এবং হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের নিরাপত্তা ও বিচার দাবি করেন।

আবীর আরও বলেন, ‘পৃথিবীতে মানবসৃষ্ট হানাহানি, হিংসা-বিদ্বেষ বন্ধ করায় অংশ নিতে পারাকেই এ ক্ষুদ্র জীবনের সার্থকতা ধরে নিবো।’

Reneta

অন্যান্য হুমকিতে থাকা ব্লগারদের নিরাপত্তার বিষয়ে কানাডার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জানিয়ে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, আল কায়েদার হুমকিতে থাকা লেখক ব্লগারদের বাংলাদেশ সরকার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সাথে যারা শরণার্থী হতে বাধ্য হয়েছেন নিরাপত্তাহীনতায় পড়ে, কানাডা সরকার তাদের কানাডায় নিয়ে আসার ব্যপারে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করছি।’

আবীর ২০১৫ সালে অভিজিৎ হত্যাকাণ্ডের পর জুনে বাংলাদেশ থেকে কানাডায় পাড়ি জমান। বর্তমানে কানাডার টরেন্টোতে আবীর তার স্ত্রী সামিয়া হোসেন, ও কন্যা সন্তান সোফিকে নিয়ে বসবাস করছে।

রায়হান আবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলোজি বিভাগের পিএইচ-ডি গবেষক। মুক্তমনা, সচলায়তনের ব্লগার এবং ক্যাডেট কলেজ ব্লগের প্রতিষ্ঠাতা সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT