চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজারাকে অশ্বিনের ‘অর্ধেক গোঁফ’ চ্যালেঞ্জ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

উইকেটে তিনি ধৈর্যের মূর্তপ্রতীক। সদ্যশেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে প্রতিপক্ষ বোলারদের সামনে হয়ে উঠেছিলেন পাহাড়, একের পর এক বাউন্সার শরীরে নিয়েছেন, তবুও ধৈর্য হারাননি। মেজাজ হারিয়ে একবারও খেলেননি বাজে শট। সেই চেতেশ্বর পূজারাকে তার স্বভাববিরুদ্ধ এক চ্যালেঞ্জ জানিয়েছেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।

কদিন বাদেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ভারতের। অশ্বিন জানিয়েছেন, সিরিজে সেই চ্যালেঞ্জে যদি সফলভাবে উত্তীর্ণ হতে পারেন পূজারা, তা হলে অর্ধেক গোঁফ কেটে মাঠে নামবেন তিনি! ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে আড্ডার মাঝে সতীর্থকে চ্যালেঞ্জ জানান অশ্বিন।

ঘটনার সূত্রপাত অশ্বিনের এক প্রশ্ন থেকে। টেস্টে ৩৭৭ উইকেটের মালিক অশ্বিন, ব্যাটিং কোচ বিক্রমকে বলেন, ‘আমরা কি কখনও পূজারাকে অফস্পিনারদের বিরুদ্ধে স্টেপ আউট(সামনে এগিয়ে শট) করতে দেখব?’

জবাবে ব্যাটিং কোচ বিক্রমের জবাব, ‘কাজ চলছে। পূজারাকে আমি বোঝানোর চেষ্টা করেছি, একবার অন্তত বোলারের মাথার উপর দিয়ে মারার জন্য। এখনও ও মানতে চায়নি, আমাকে বিভিন্ন কারণ দেখাচ্ছে।’

সেই কথা শুনে হাসতে হাসতে অশ্বিন বলেন, ‘পূজারা যদি মঈন আলি বা অন্যকোনো স্পিনারের মাথার উপর দিয়ে বল পাঠায় স্টেপ আউট করে, আমি অর্ধেক গোঁফ কেটে খেলতে নামব। ওপেন চ্যালেঞ্জ রইল!’

৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ভারতের টেস্ট সিরিজ। চেন্নাইয়ে হবে প্রথম ও দ্বিতীয় ম্যাচ। পূজারা সেখানে অশ্বিনের চ্যালেঞ্জ গ্রহণ করেন কিনা দেখার জন্য আগ্রহ থাকবে সমর্থকদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবিচন্দ্রন অশ্বিন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার নবগঠিত ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম

জুন ১৯, ২০২৬

মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

জুন ১৯, ২০২৬

হাইতির বিপক্ষে ব্রাজিল একাদশে থাকছেন কারা?

জুন ১৯, ২০২৬

ফুটবলে এখন শুধু রক্ষণ সামলানো নয়, সৃষ্টিরও: বরুণ বিকাশ

জুন ১৯, ২০২৬

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT