চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুড়ে যাওয়া রোগীদের আর ঢাকা আসতে হবে না: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন: বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি রোগীদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে পর্যায়ক্রমে জেলা উপজেলায় বার্ন ইউনিটের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন: বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি রোগীদের উন্নতমানের চিকিৎসা প্রদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন স্থানে ৫শ’ শয্যাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতাল চালু করা হয়েছে।

যোগ করেন: বর্তমান সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চাপ কমানোর লক্ষ্যে দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চালু করেছে।

তিনি আরও বলেন: এছাড়াও ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা জেনারেল হাসপাতালে বার্ন ইউনিটের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন: বার্ন ইউনিটের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মেডিকেল কলেজ হাসপাতালে পদ সৃষ্টি করা হয়েছে।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশকে ‘অরাজনৈতিক’ রাখার কথা বললেই কি সম্ভব?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

দলগত পারফরম্যান্সে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা দিবসে ইনসাফ-আজাদিসহ নানা শব্দ নিয়ে যত আলোচনা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের ভাতা দেবে সরকার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রক্টরিয়াল দায়িত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT