চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশি জেরায় বার বার কান্নায় ভেঙে পড়েন শিল্পা শেঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২১
এইচটি বাংলা, বিনোদন
A A

পর্নো ব্যবসার সাথে জড়িত থাকায় গ্রেপ্তার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্র। সে মামলায় এবার জেরার মুখে শিল্পা। তাকে জেরা করে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, সেসময় বার বার কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

স্বামী রাজের ব্যবসার সঙ্গে শিল্পা যুক্ত কিনা সেই বিষয়ে যদিও অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে কিছু জানতেন না তিনি।

শিল্পার স্বামী রাজকে পর্নোকাণ্ডে গত ১৯ জুলাই রাতে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। গত ২৩ জুলাই এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয়েছিল তাকে। এরপর ২৭ জুলাই পর্যন্ত তার পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হয়। তিনি ‘হটশটস’ নামে একটি অ্যাপের মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি এবং স্ট্রিমিংয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ।

রাজের গ্রেপ্তারের পর পর্নোকাণ্ডে শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। রেইড করা হয় রাজ-শিল্পার জুহুর বিলাসবহুল বাংলো। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ‘জিজ্ঞাসাবাদের সময় কান্নায় ভেঙে পড়েছিলেন শিল্পা। রাজ এবং শিল্পার মধ্যে খুব বড় বাকবিতণ্ডা হয় সে সময়। শিল্পা চিৎকার করে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই জাতীয় কাজ করার প্রয়োজন কী এবং তিনি কেন এসব করেছেন? অভিনেত্রীকে শান্ত করার জন্য অপরাধ দমন শাখাকে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল’।

সূত্রের খবর, কান্নায় ভেঙে পড়ে শিল্পা ক্রাইম বাঞ্চ টিমকে জানিয়েছেন, রাজের অ্যাপের এই বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু জানতেন না।

সূত্র জানিয়েছে, শিল্পা রাজের মুখোমুখি হয়ে তাকে বলেন, এই কর্মের ফলে শুধুমাত্র পরিবারের নামই নষ্ট করেনি, পাশাপাশি অনুমোদনের বাতিল এবং আর্থিক ক্ষয়ক্ষতিও করছে। মুম্বাই পুলিশ সূত্রে খবর, ‘শিল্পা রাজকে প্রশ্ন করেন, সমাজে তাদের একটা নাম রয়েছে। এরপরেও এই জাতীয় কাজ করার কী কোনও দরকার ছিল?’

Reneta

গত মার্চে পর্নোকাণ্ডে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তখন নিজের গ্রেপ্তারির আঁচ পেয়ে যান রাজ। তাদের কথায়, ‘মার্চেই নিজের ফোন চেঞ্জ করেন রাজ। তার ফোন থেকে সমস্ত তথ্য মেলেনি। যখন ক্রাইম ব্রাঞ্চের কর্তারা তার কাছে পুরনো ফোনের খোঁজ করেন, তিনি জানিয়েছেন সেটাকে ফেলে দিয়েছেন। পুলিশের বিশ্বাস পুরানো ফোনটিতে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে এবং সেটার অনুসন্ধান চলছে’।

অপরাধ শাখা কর্তৃক নিযুক্ত একজন আর্থিক অডিটর রাজ ও শিল্পার আর্থিক তহবিলের দিকটি তদন্ত করছে। সূত্রের খবর, ‘তদন্তে উঠে এসেছে শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রার যৌথ অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ ‘হটশটস’ এবং ‘বলি ফেম’ অ্যাপ থেকে উপার্জন টাকা এই অ্যাকাউন্টে আসত’।

পর্নোকাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে রাজ কুন্দ্রর নাম দিয়েছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা (চিটিং), ৩৪ (স্বপ্রণোদিত), ২৯২ এবং ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় মামলা করা হয়েছে। আইটি আইন এবং ইনডেন্ট রিপ্রেজেন্টেশন অব উইমেন (নিষিদ্ধ) আইনের অধীনেও অভিযুক্ত তিনি। আর রাজের আবার শুনানি রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্নো ব্যবসাবলিউডরাজ কুন্দ্রশিল্পা শেঠিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT