চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশি জটিলতায় জড়িয়ে গেল বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

সপ্তাহ আগে বার্সার যুব একাডেমির প্রধান আলবার্ট বেনেগের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। বেনেগ অভিযোগ অস্বীকার করলেও বিষয়টির তদন্ত চলছে। সেক্ষেত্রে বার্সা কর্তৃপক্ষ পুলিশকে সবধরনের সহায়তা করার নিশ্চয়তা দিয়েছে।

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উঠে আসা জরুরি। অগ্রগতির জন্য সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত ক্লাব। ভুক্তভোগীদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।

‘অবশ্যই আমরা সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে। আমাদের ক্লাবের মধ্যে এধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা সেব্যাপারে তদন্তের জন্য পুলিশের সাথে সমন্বয় করছি। আমরাও চাই না ব্যাপারটা ধামাচাপা পড়ুক। যদি কোনো অভিযোগের সত্যতা মেলে, স্বচ্ছতার সাথে পদক্ষেপ নেব। সম্ভাব্য ভুক্তভোগীদের পাশে আছি আমরা।’

Banglabid

বেনেগ ১৯৯২-২০১২ পর্যন্ত ২০ টানা বছর বার্সার যুব একাডেমি লা মাসিয়ার প্রধানের দায়িত্ব সামলেছেন। তার সময়েই উঠে আসেন আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজেরা। ২০১২ সালে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের সাথে যুক্ত হন তিনি।

গত মার্চে লাপোর্তা ফের প্রেসিডেন্ট পদে আসার পর বেনেগকে যুব একাডেমির প্রধান পদে ফিরিয়ে আনেন। বার্সা সভাপতি অবশ্য বলেছেন, অভিযোগের ব্যাপারে আগে থেকে জানা থাকলে তারা বেনেগকে ফেরাত না।

১৯৮০-এর দশকে বেনেগ কাতালান শহরের একটি স্কুলে শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন। অভিযোগ এসেছে মূলত বেনেগের স্কুলের শিক্ষার্থীদের থেকে। শিক্ষার্থীদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গিসহ যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৭১ বছর বয়সী প্রশাসকের বিরুদ্ধে।

Reneta

এপর্যন্ত ৬০ জন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছে পুলিশ। যাদের মধ্যে একজন আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। তবে বার্সেলোনায় বেনেগের সাবেক শিষ্যদের কারো থেকেই কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগের কারণে বেনেগ গত সপ্তাহে বার্সায় তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। বলেছেন, ‘কখনো কাউকে আঘাত করিনি, যদি করে থাকি সেটা একদমই অনিচ্ছাকৃত। আমার পাঁচজন সন্তান আছে। আমার স্মৃতিশক্তি একদম পরিষ্কার, কখনোই তাদের কোনকিছুর জন্য জোর করিনি এবং অবশ্যই আমি পেডোফিলিয়ার বিরুদ্ধে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সাযৌন নিপীড়নলা মাসিয়ালাপোর্তালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT