চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ আর সন্ত্রাসীরা সাইফুন নাহার ম্যামকে বিধবা করে দিল

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:০৫ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৬
সমাজকথন
A A

মাত্র ১৫ বছর আগে প্রতিষ্ঠিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ যেখানে জাতীয়করণ করা হয়েছে সেখানে সত্তরের দশকে প্রতিষ্ঠিত ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে ছাত্র-শিক্ষককে রক্ত দিতে হচ্ছে। পুলিশ স্বাভাবিক মৃত্যু দাবি করলেও বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না কলেজটির সাবেক ছাত্র এবং সাংবাদিক রুহুল মাহফুজ জয়। তিনি বলছেন: পুলিশ আর সন্ত্রাসীরা সাইফুন নাহার ম্যামকে বিধবা করে দিল।

আজ তিনি তার ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে লিখেছেন: উচ্চমাধ্যমিকে পড়ার সময় কলেজটার নাম ছিল ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ। এখনকার নাম বিশ্ববিদ্যালয় কলেজ। শুনেছি, সত্তরের দশকে মুক্তিযোদ্ধাদের সংগ্রহ করা ফান্ড থেকে কলেজটার জন্ম। শিক্ষকদের অভিজ্ঞতা আর মান বিচার করলে ময়মনসিংহ জেলায় কলেজটা অন্যতম সেরা। খলিল স্যার, শহীদ খান স্যার, উপেন্দ্র স্যার, শাহিদা ম্যাম, হাকিম স্যার, রুহুল স্যার…এরকম কত কত নাম! আমার জীবনে প্রথম তিনজন সুপারহিরো। এখনও অনেক প্রবীণ শিক্ষক ওই কলেজে আছেন। সাইফুন নাহার ম্যাম বাঙলা পড়ান। উনি আমাদের পদ্মা নদীর মাঝি আর রক্তাক্ত প্রান্তর পড়িয়েছেন। ওনার জীবনসঙ্গী আবুল কালাম স্যার উদ্ভিদবিদ্যা পড়াতেন। একই কলেজে। রাষ্ট্রযন্ত্রের পুলিশ আর স্থানীয় এমপির সন্ত্রাসীরা আজ সাইফুন নাহার ম্যামকে বিধবা করে দিয়েছে। রসায়নের হেলাল স্যার মৃত্যুর সঙ্গে লড়ছেন। অপরাধ? ছাত্র-শিক্ষকরা মিলে কলেজ জাতীয়করণের জন্য আন্দোলন করছেন।15240193_1212984985445678_1185526958_n

নিন্দা জানাচ্ছি না। এদের নিন্দা করলেও বাহুল্য হয়ে যাবে। উল্লেখ্য, বছর পনের আগে এমপি প্রতিষ্ঠিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ জাতীয়করণ হয়েছে। যে কলেজের ছাত্রীসংখ্যা তিনশ হবে কীনা, সন্দেহ আছে। আর যে কলেজটা সমগ্র উপজেলায় শিক্ষার মুখ, তার শিক্ষককে জাতীয়করণের দাবীর জন্যে প্রাণ দিতে হয়!

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষকের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT