চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুরান ঢাকার ঈদও অহন ডিজিটাল’

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১২:২৫ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৭
লাইফস্টাইল
A A

পুরান ঢাকার ঈদের সেকাল আর একালের মধ্যে অনেক পার্থক্য। চাঁদরাতে পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় চ্যানেল আই অনলাইন টিমকে এমনটাই জানিয়েছে আদি ঢাকাবাসী।

চকবাজার এলাকায় গিয়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশে সবাই পাঞ্জাবি, জুতা কেনায় ব্যস্ত। ঈদের আগের রাত বলেই ক্রেতা-বিক্রেতার মাঝে ঈদের আমেজ আরও বেশি।

চকবাজারের বাসিন্দা সিরাজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: সেকালে ঈদ উপলক্ষে কাগজের রং করা টুপি আর আতর মাখা তুলার কদর ছিল। তখন আমরা ঈদের মধ্যে হলে গিয়ে সিনেমা দেখতাম, চানরাতে পুরান ঢাকার প্রতি ঘরের হাতে বানানো সেমাই তৈরি করার ধুম পড়ে যেত।

নয়াবাজারের বাসিন্দা কেরামত হোসেন বলেন: আমরা ঈদ জামাত শেষ করেই আজিমপুরে কবরস্থান জিয়ারত করে বাসায় এসে সেমাই মিষ্টি খেতাম। সারা দিন ছোট ভাই বোন বন্ধু-বান্ধব মিলে ঘুরতাম, এটাই ছিল ঈদের আনন্দ।

‘এখন সবকিছু ডিজিটাল হওয়ার সঙ্গে সঙ্গে পুরান ঢাকার ঈদও অহন ডিজিটাল হইয়্যা গেছে। আমাগো ঈদ আর নেই, অহন বাচ্চা আর তরুণগো ঈদ।’

তিনি বলেন: পাড়ার মোড়ে মোড়ে তারা গানবাজনা করে, ডিজে পার্টি করে, কনসার্ট করে, আনন্দ মিছিল করে। এসব দেখতে ভালোই লাগে।

Reneta

ঈদ আনন্দের প্রধান অনুসঙ্গ সালামি। এ প্রসঙ্গে বংশাল এলাকার প্রবীণ ব্যবসায়ী শামসু মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা তো সালামি পেতাম দুই আনা চার আনা। এতেই খুব খুশী থাকতাম। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে মাকে সালাম করলে দুই চার আনা দিতো, অন্যান্য আত্মীয়রাও দিতো। সারাদিন ঘুরে জপ্পেস ঈদ উদযাপন করতাম।

সেকালের ঈদকে ঘিরে ধনী গরীবের একটা অন্যরকম বন্ধন ছিল বলেও জানান শামসু মিয়া।
তিনি বলেন, সেকালে ধনী গরীবের অভাব বোঝা যেত না। সবাই মিলে মিশে আনন্দ উল্লাসে ঈদ পালন করতাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদ উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT